NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই : ইরান এশিয়ান গেমসে চালকের আসনে চীন, কোন দেশের কত পদক বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট
Logo
logo

এশিয়ান গেমসে চালকের আসনে চীন, কোন দেশের কত পদক


খবর   প্রকাশিত:  ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৯ এএম

এশিয়ান গেমসে চালকের আসনে চীন, কোন দেশের কত পদক

জাপানের আইচি-নাগোয়ায় চলমান ২০তম এশিয়ান গেমসের পদক তালিকায় একচ্ছত্র আধিপত্য বজায় রেখেছে চীন। সর্বমোট ১৮৬টি পদক জিতে তালিকায় শীর্ষস্থান মজবুত করে নিয়েছে দেশটি।

তাদের ঝুলিতে রয়েছে ১১১টি সোনা, ৪৩টি রুপা এবং ৩২টি ব্রোঞ্জ পদক।

 

দ্বিতীয় স্থানে অবস্থান করছে স্বাগতিক জাপান। ৩৩টি সোনা, ৫৩টি রুপা ও ৫১টি ব্রোঞ্জসহ মোট ১৩৭টি পদক সংগ্রহ করেছে তারা। তালিকায় ১৭টি সোনা, ২২টি রুপা ও ৩৬টি ব্রোঞ্জ জিতে মোট ৭৫টি পদক নিয়ে তৃতীয় স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া।

 

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারত ৪টি সোনা, ১২টি রুপা এবং ১৪টি ব্রোঞ্জ জিতে ৩০টি পদক নিয়ে পদক তালিকার দশম স্থানে রয়েছে। অন্যদিকে, বাংলাদেশ ১টি ব্রোঞ্জ পদক নিয়ে তালিকার শেষ দিকে যৌথভাবে ব্রুনাই, মঙ্গোলিয়া ও সিরিয়ার সঙ্গে অবস্থান করছে।

উল্লেখ্য, প্রতিযোগিতায় এখন পর্যন্ত মোট ৩৩টি দেশ পদক তালিকায় নাম লেখাতে সক্ষম হয়েছে।