NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি


খবর   প্রকাশিত:  ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০৯ এএম

দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি

পপ তারকা কেটি পেরি এবার দুবাইয়ের বিখ্যাত ‘আটলান্টিস, দ্য পাম’-এর নববর্ষ গালা ডিনারে গান গাইবেন। নতুন বছরকে স্বাগত জানাতে খোলা আকাশের নিচে তারার আলোয় তিনি তার ‘ফায়ারওয়ার্ক’, ‘রোর’, ‘ডার্ক হর্স’ ও ‘লাস্ট ফ্রাইডে নাইট’-এর মতো জনপ্রিয় গানগুলো পরিবেশন করবেন।

‘আটলান্টিস, দ্য পাম’ থেকে ‘আটলান্টিস দ্য রয়্যাল’ পর্যন্ত আকাশজুড়ে চোখ ধাঁধানো আতশবাজির প্রদর্শনীর মাধ্যমে এই জমকালো আয়োজনের সমাপ্তি ঘটবে।

 

আটলান্টিস দুবাই-এর ব্যবস্থাপনা পরিচালক কিম বার্টার বিশ্বমঞ্চের এই জনপ্রিয় পপ তারকাকে প্রধান শিল্পী হিসেবে পেয়ে তাদের ঐতিহ্যের ধারাবাহিকতা ধরে রাখার কথা ব্যক্ত করেছেন। ব্ল্যাক-টাই গালাটি সন্ধ্যা ৬টা থেকে শুরু হবে। অতিথিদের ওয়েলকাম ড্রিংকসের পর বাইরের মূল মঞ্চে নিয়ে যাওয়া হবে।

পাশাপাশি পুরো সন্ধ্যাজুড়ে সংগীত পরিবেশন করবে ৩০ সদস্যের একটি লাইভ ব্যান্ড।

 

বুফেতে থাকছে লবস্টার, ক্যাভিয়ার, সুশি এবং লাইভ কুকিং স্টেশনের মতো বিলাসবহুল সব খাবার। অন্যদিকে পরিবারগুলোর সুবিধার জন্য আসাতীর টেন্টটিকে শিশুদের পার্টি জোনে রূপান্তর করা হচ্ছে, যেখানে বাউন্সি ক্যাসেল, স্লাইড ও আউটডোর সিনেমা সহ নানা খেলার ব্যবস্থা থাকবে।