NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ১৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক ডিসেম্বর পর্যন্ত মার্কিন সরকার সচল রাখতে অর্থ বিল সই করলেন ট্রাম্প ইরানকে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি: ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দেওয়া সামরিক সহায়তার অর্থ ইউরোপকে ফেরত দিতে হবে: ট্রাম্প ন্যায়বিচার নিশ্চিত হলেই টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব : আইরিন খান আমি রাজপরিবারের হলে মেগান আর প্রিন্স হ্যারিকে ফিরিয়ে নিতাম না : ট্রাম্প শান্তিচুক্তির অগ্রগতি হলে পুতিনের সঙ্গে আবার বৈঠকে বসতে চান ট্রাম্প বিশেষ সম্মানে মেসির ক্যারিয়ার উদযাপন করবে আর্জেন্টিনা সব ধরনের প্রচার থেকে আড়ালে যাচ্ছেন আরিয়ানা গ্রান্ডে
Logo
logo

সাবিনারা ফাইনালে এতেই খুশি জয়া-সালমা


খবর   প্রকাশিত:  ১৮ ডিসেম্বর, ২০২৪, ০৫:৪৩ এএম

>
সাবিনারা ফাইনালে এতেই খুশি জয়া-সালমা

এশিয়া কাপ ক্রিকেটের ফাইনালে আম্পায়ারিং করেছিলেন মাসুদুর রহমান মুকুল। সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে রেফারিং করার সম্ভাবনা ছিল বাংলাদেশের ফিফা রেফারি জয়া চাকমা ও সহকারি ফিফা রেফারি সালমা আক্তারের। সাবিনা খাতুনরা ফাইনালে ওঠায় তাদের আর ফাইনালে বাঁশি বাজানো হচ্ছে না। আগামীকালের ফ্লাইটে দু’জনই দেশে ফিরছেন। 

ফাইনালে বাঁশি ও পতাকা হাতে দাঁড়াতে পারছেন না এ নিয়ে দুঃখ নেই তাদের। সাবিনা-কৃষ্ণারা ফাইনালে উঠেছেন এতেই তারা খুশি, ‘আমরা খুবই খুশি বাংলাদেশে ফাইনালে উঠেছে। আমরা নেই এতে কোনো দুঃখ নেই।’ -কাঠমান্ডু থেকে বলছিলেন সহকারি ফিফা রেফারি সালমা আক্তার। 

জয়া চাকমা ফিফা রেফারির পরিচয়ে খানিকটা ঢাকা পড়ে গেছে তার সাবেক ফুটবলারের বিষয়টি। সাবেক এই জাতীয় ফুটবলারও অত্যন্ত উচ্ছ্বসিত বাংলাদেশ ফাইনালে উঠায়, ‘নিজের দেশ ফাইনালে খেলছে এটাই সবচেয়ে বড় খুশি। আমরা নেই এ নিয়ে কোনো আক্ষেপ নেই।’ -কাঠমান্ডু থেকে এভাবেই প্রতিক্রিয়া ব্যক্ত করলেন জয়া। 

ফুটবল,ক্রিকেটে বহুজাতিক টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশি আম্পায়ারিং, রেফারিংয়ের ঘটনা হাতে গোনা। ২০১৩ সালে এই কাঠমান্ডুতেই তৈয়ব হাসান সাফ পুরুষ ফুটবলের ফাইনালে রেফারিং করেছিলেন। সাম্প্রতিক সময়ে মুকুল এশিয়া কাপের ফাইনালে আম্পায়ারিং করলেন। সালমা-জয়াদের সামনেও সেই সুযোগ ছিল। সাবিনারা ফাইনাল খেলায় সেটি আর হচ্ছে না। সালমাদের দৃষ্টি অবশ্য সাফের গন্ডি পেরিয়ে এশিয়ার বড় পরিসরে, ‘এর আগে আমরা সাফের জুনিয়র টুর্নামেন্ট করেছি। এখন সিনিয়র করলাম। সামনে এএফসির সিনিয়র টুর্নামেন্টে রেফারিং করতে চাই। এএফসির এলিটের জন্য প্রস্তুত হচ্ছি।’