NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬ | ৯ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্কে বোয়িংয়ের সঙ্গে ১১ উড়োজাহাজের চুক্তি বিমানের ভিসা জালিয়াতির তথ্য জানাতে অনলাইন পোর্টাল চালু করল যুক্তরাষ্ট্র বোয়িংয়ের আরও ১১ উড়োজাহাজ কেনার চুক্তি জন্ম পর্যটন ঠেকাতে নতুন ভিসা নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের মতবিনিময় নিউইয়র্কে ৫৭ দেশের অংশগ্রহণে ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ সম্প্রসারণ করলেন মেলানিয়া ট্রাম্প মেলানিয়ার ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ অনুষ্ঠানে জুবাইদা রহমান জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী ভুটানের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক বিশ্বব্যাংক প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক
Logo
logo

জ্যাকসন হাইটসে আজ আওয়ামী লীগের মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ


খবর   প্রকাশিত:  ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০৯ পিএম

জ্যাকসন হাইটসে আজ আওয়ামী লীগের মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ

নিউইয়র্ক: যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে নিউইয়র্কের জ্যাকসন হাইটসে আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে। সংগঠনটির প্রচারিত পোস্টার অনুযায়ী, জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজা চত্বরে সন্ধ্যা ৭টায় এ কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

পোস্টারে কর্মসূচির উদ্দেশ্য হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এবং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের বিরুদ্ধে আদালতের রায় ও ঢাকায় লকডাউন-সংক্রান্ত পরিস্থিতির প্রতিবাদে কর্মসূচি পালনের কথা উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে বসবাসরত আওয়ামী লীগ-সমর্থকদের কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ এবং প্রচার সম্পাদক আব্দুল হামিদ-এর নাম পোস্টারে উল্লেখ রয়েছে।

পোস্টারে আরও বলা হয়েছে, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকদের মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে। কর্মসূচিকে ঘিরে জ্যাকসন হাইটস এলাকায় বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাদের নিউইয়র্কে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় থাকার নজির রয়েছে। এর আগে জ্যাকসন হাইটসসহ নিউইয়র্কের বিভিন্ন এলাকায় দলটির সভা, সমাবেশ ও সাংগঠনিক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।