NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ৩১, ২০২৬ | ১৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
Logo
logo

আ.লীগ ক্ষমতায় থাকলে নারীরা এগিয়ে যায় : প্রতিমন্ত্রী


খবর   প্রকাশিত:  ০১ এপ্রিল, ২০২৫, ০৫:৪৪ এএম

>
আ.লীগ ক্ষমতায় থাকলে নারীরা এগিয়ে যায় : প্রতিমন্ত্রী

নারীর উন্নয়ন, ক্ষমতায়ন ও সমতা ধরে রাখার জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য নারীদের প্রতি আহ্বান জানিয়েছেন মহিলা ও শিশু প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বাসাবোর বিশুদ্ধানন্দ-শুদ্ধানন্দ অডিটোরিয়ামে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ (মহিলা) ঢাকা অঞ্চলের সম্মেলন ও সমাবেশ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

ফজিলাতুন নেসা ইন্দিরা বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে নারীর উন্নয়ন হয়। নারীরা শিক্ষা, কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে এগিয়ে যায়। স্বাধীনতাবিরোধী ও সাম্প্রদায়িক শক্তি নারীদের ঘরে বন্দি রেখে লেখাপড়া ও উন্নয়ন থেকে বঞ্চিত করতে চায়। বিএনপি-জামায়াত ২০০১ সালে ক্ষমতায় এসে রাতের আধারে নারী উন্নয়ন নীতি বাতিল করে নারীর অগ্রযাত্রাকে বন্ধ করে দিয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সালে ক্ষমতায় এসে জাতীয় নারী উন্নয়ন নীতি ২০১১ প্রণয়ন ও বাস্তবায়ন করছেন।

প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতা সংবিধানে নারীর সমতা নিশ্চিত করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর উন্নয়ন, ক্ষমতায়ন ও কর্মসংস্থান সৃষ্টি করতে বহুমুখী কার্যক্রম বাস্তবায়ন করছে। সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় শীর্ষে। বাংলাদেশ আজ নারীর ক্ষমতায়নে বিশ্বে রোল মডেল। বাংলাদেশের নারীরা পুরুষের চেয়ে বেশি সু্যোগ চায় না, তারা সমান সুযোগ চায়।
 
তিনি বলেন, বঙ্গবন্ধু এমন একটি রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলেন, যে রাষ্ট্র হবে শোষণ ও বঞ্চনামুক্ত, যেখানে নারী-পুরুষ সমানভাবে নিজ নিজ যোগ্যতায় দেশের উন্নয়নে ভূমিকা রাখবে। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্বে নারীরা পুরুষের সমান যোগ্যতা, কোনো কোনো ক্ষেত্রে বেশি দক্ষতা ও যোগ্যতার পরিচয় দিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছে, যা জাতির পিতার স্বপ্নেরই প্রতিফলন।

ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের অধ্যক্ষ বুদ্ধপ্রিয় মহাথেরের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধক ছিলেন সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী ও বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কাউন্সিলর লায়ন চিত্তরঞ্জন দাস, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার মহিলা সংঘের সভাপতি অধ্যাপক স্মৃতি বড়ুয়া ও সাধারণ সম্পাদক চম্পাকলি বড়ুয়া, ঢাকা অঞ্চলের আহ্বায়ক মিলি বড়ুয়া ও সদস্যসচিব ফাল্গুনী বড়ুয়া। অনুষ্ঠানে ‘উত্তমা’ শিরোনামে একটি স্মরণিকার মোড়ক উম্মোচন করা হয়।