NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬ | ৭ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
গর্ভের সন্তান বিক্রি করতে চাওয়া সেই আঁখির পাশে প্রধানমন্ত্রী ফ্রান্সের অস্থিরতা নিয়ে ট্রাম্পসহ বিদেশি নেতাদের বক্তব্য ‘অগ্রহণযোগ্য’: ম্যাখোঁ ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে কেন বিতর্কে মেটা ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেতেছেন শাওন দ্বিতীয় মেয়ের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর তিন বিভাগে পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কৃষকদের জন্য ৮০০ কোটি ডলার জ্বালানি সহায়তার ঘোষণা ট্রাম্পের সহিংস বিক্ষোভে টালমাটাল ফ্রান্স, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল পুলিশ সাফ চ্যাম্পিয়নশিপে থাকতে পারে ভিএআর, উন্নত প্রযুক্তির বল ‘চিরকুট’ সিনেমায় মেহেদী-ঐশীর ‘রঙ্গিলা আসমান’
Logo
logo

দাম্পত্যের ২০ বছর পর আবারও বিয়ের আসরে সুরিয়া-জ্যোতিকা!


খবর   প্রকাশিত:  ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:০৯ এএম

দাম্পত্যের ২০ বছর পর আবারও বিয়ের আসরে সুরিয়া-জ্যোতিকা!

দাম্পত্য জীবনের দুই দশক পার করেছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা দম্পতি সুরিয়া ও জ্যোতিকা। এবার সেই ২০ বছরের পথচলাকে আরো বিশেষ করে তুললেন তারা।

বিয়ের দুই দশক পর আবারও বিয়ের আসরে বসে নতুন করে একে অপরের প্রতি ভালোবাসা ও পাশে থাকার অঙ্গীকার করলেন এই তারকা দম্পতি।

 

খ্রিস্টান রীতিতে আয়োজিত বিশেষ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাদের দুই সন্তান দিয়া ও দেব, পরিবারের ঘনিষ্ঠ সদস্য এবং বন্ধুরা। ছিলেন সুরিয়ার ভাই ও অভিনেতা কার্থিও।

অনুষ্ঠানের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন জ্যোতিকা।

সেখানে দেখা যায়, ছেলে দেবের হাত ধরে বিয়ের মঞ্চের দিকে এগিয়ে আসছেন তিনি। অন্যদিকে সূরিয়ার পাশে দাঁড়িয়ে ছিলেন তাদের মেয়ে দিয়া। এরপর একে অপরের দিকে তাকিয়ে নতুন করে শপথ নেন সূরিয়া ও জ্যোতিকা।

 

আবেগঘন সেই মুহূর্তে দুজনকেই চোখের জল সামলাতে দেখা যায়।

সাদা পোশাকে বর-কনের সাজে ধরা দেন তারা। পুরো আয়োজনজুড়েই ছিল আবেগ ও ভালোবাসার ছোঁয়া।

 

Jyothika | Suriya, Jyotika renew wedding vows on 20th marriage anniversary  - Telegraph India

বিশেষ এই মুহূর্তের ভিডিও শেয়ার করে জ্যোতিকা জানিয়েছেন, ২০ বছরের সম্পর্কের ভালো-মন্দ, মানিয়ে নেওয়া, বোঝাপড়া এবং নিঃস্বার্থ ভালোবাসাকেই উদযাপন করতে চেয়েছেন তারা।

জ্যোতিকা লিখেছেন, তাদের এই আয়োজন কোনো নিখুঁত দাম্পত্যের উদযাপন নয়। বরং সম্পর্কের অসম্পূর্ণতা, একে অপরের সঙ্গে মানিয়ে নেওয়া, বোঝাপড়া, ত্যাগ এবং নিঃস্বার্থভাবে ভালোবাসার উদযাপন।

এত বছরে তারা একে অপরের জন্য যে মানুষ হয়ে উঠেছেন, এই আয়োজন সেই সম্পর্কেরও উদযাপন বলে জানিয়েছেন অভিনেত্রী।

 

দাম্পত্য জীবনের নতুন অধ্যায়ের এই বিশেষ আয়োজনে নিজের বেশ কিছু অঙ্গীকারের কথাও তুলে ধরেছেন জ্যোতিকা। জীবনের ইতিবাচক দিকগুলো দেখতে চান এবং নিজের জীবনকে আনন্দের সঙ্গে উদযাপন করতে চান বলে জানিয়েছেন তিনি।

অভিযোগ না করারও শপথ নিতে চান জ্যোতিকা। তার মতে, পৃথিবীর কোনো কিছুই সম্পূর্ণ নয়। জীবনের ফাঁকফোকরগুলো কীভাবে পূরণ করা হবে, সেটিই আসল বিষয়।

স্বামী ও সন্তানদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অভিনেত্রী। প্রতিদিন এমন একজন মানুষের পাশে ঘুম থেকে ওঠেন, যিনি তাকে আগলে রাখেন ও সম্মান করেন—এটিকে জীবনের বড় প্রাপ্তি হিসেবে দেখেছেন তিনি। পাশাপাশি সন্তানরা তার জীবনে নতুন অর্থ ও বেঁচে থাকার নতুন কারণ এনে দিয়েছে বলেও জানিয়েছেন জ্যোতিকা।