NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, নভেম্বর ১, ২০২৬ | ১৬ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
তাহসিফের বিষয়ে জিজ্ঞাসাবাদে দেওয়া দ্বীপের তথ্য যাচাই করছে পিবিআই মার্কিন নির্বাচনে এবার আগাম ভোটের রেকর্ড? ৩০ নভেম্বর থেকে যুক্তরাজ্যের শিক্ষার্থী ভিসায় নতুন নিয়ম ইউক্রেনে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র হাকিমির হ্যাটট্রিকে প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির আসছে কার্তিক আরিয়ানের ‘অপারেশন সিঁদুর’ প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি, তদন্তে কমিটি আলাস্কায় প্রার্থীর নাম নিয়ে বিতর্ক মিশিগানে রিপাবলিকানদের হাতিয়ার ‘ইসলামবিদ্বেষ’ যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার চেষ্টা, ইরানে ফিরলেন কাতারের মধ্যস্থতাকারীরা
Logo
logo

দেশের চিকিৎসা সেবায় ব্যাপক উন্নতি হয়েছে : নৌ প্রতিমন্ত্রী


খবর   প্রকাশিত:  ০৬ নভেম্বর, ২০২৪, ১০:৪৪ এএম

>
দেশের চিকিৎসা সেবায় ব্যাপক উন্নতি হয়েছে : নৌ প্রতিমন্ত্রী

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের সময়ে দেশের চিকিৎসা সেবায় ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে।

তিনি আরও বলেন, ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে দেশে প্রথম মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিল। বর্তমানে ক্ষমতায় থেকেই বেশকিছু মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের পাশাপাশি প্রতিটি জেলায় একটি করে মেডিকেল কলেজ স্থাপন করা হচ্ছে।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আলট্রাসনোগ্রাম মেশিন, ব্লাড ব্যাংক, বঙ্গবন্ধু শেখ মুজিব ফটো কর্নারসহ অন্যান্য মেডিকেল ইকুইপমেন্টের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

 

প্রতিমন্ত্রী বলেন, করোনাকালে যারা সমালোচনা করে বলেছিল, দেশে কোটি কোটি মানুষ করোনায় আক্রান্ত হয়েও না খেয়ে মারা যাবে, তাদের কথা ভুল প্রমাণিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি থেকে একটি সম্ভাবনাময় দেশে পরিণত করেছেন।

বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পালের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল বাশার মো. সায়েদুজ্জামান, সেতাবগঞ্জ পৌর মেয়র মো. আসলাম, বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক মো. আফছার আলী প্রমুখ।

বিকেলে প্রতিমন্ত্রী দিনাজপুরের বোচাগঞ্জসহ দৌলা উচ্চ বিদ্যালয় মাঠে "চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২২-এর উদ্বোধন করেন।