NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬ | ২৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডেঙ্গু প্রতিরোধে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ৯/১১ হামলার ২৫ বছর, ‘কখনোই ভুলব না’ বার্তা ট্রাম্পের ‘একটি ছবি তুলতে পারি?’ মোদিকে ঘিরে ব্রিকস প্রতিনিধিদের ভিড় এক ভিসায় সৌদি-আমিরাতসহ ৬ দেশ, মধ্যপ্রাচ্যে আসছে ‘শেনজেন’ সুবিধা বাংলাদেশকে নিয়ে আয়োজিতব্য প্রথম ফিফা টুর্নামেন্টের ট্রফি উন্মোচন ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পরিদর্শনে এনডিসির এএফডব্লিউসি প্রতিনিধিদল সুইজারল্যান্ডে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় বেশ কয়েকজনের প্রাণহানি মোদি-পুতিন মেগাবৈঠক আজ, বাণিজ্য, প্রতিরক্ষা ও জ্বালানি চুক্তিতে বিশেষ নজর ৯/১১ হামলার ২৫ বছর পরেও শেষ হয়নি গোয়েন্দা ব্যর্থতার বিতর্ক বার্সেলোনার ‘রত্নকে’ নিতে চায় চেলসি
Logo
logo

‘একটি ছবি তুলতে পারি?’ মোদিকে ঘিরে ব্রিকস প্রতিনিধিদের ভিড়


খবর   প্রকাশিত:  ১২ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৯ এএম

‘একটি ছবি তুলতে পারি?’ মোদিকে ঘিরে ব্রিকস প্রতিনিধিদের ভিড়

শুক্রবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস ব্যাবসায়িক ফোরামে বিদেশি প্রতিনিধিদের কাছে আলাদা আকর্ষণের কেন্দ্র হয়ে ওঠেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দলবদ্ধ ছবি তুলতে তাকে ঘিরে জড়ো হন বিভিন্ন দেশের প্রতিনিধিরা।

 

ভারত সরকারের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা একটি ভিডিওতে এই দৃশ্য দেখা গেছে। ভিডিওতে দেখা যায়, একের পর এক প্রতিনিধি প্রধানমন্ত্রীর কাছে এসে তাদের সঙ্গে ছবি তোলার অনুরোধ করছেন। একজন প্রতিনিধি মোদিকে জিজ্ঞাসা করেন, তারা তার সঙ্গে একটি ছবি তুলতে পারবেন কি না। জবাবে মোদি বলেন, ‘হ্যাঁ, অবশ্যই।

’ ছবি তোলার জন্য প্রতিনিধিরা যখন মোদিকে ঘিরে দাঁড়াচ্ছিলেন, তখন সেখানে ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানও। ভিডিওতে দেখা যায়, পুতিন ও পেজেশকিয়ান প্রতিনিধিদের ছবি তোলার জন্য জায়গা করে দিচ্ছেন। পরে সবাই নিজেদের অবস্থান ঠিক করে ছবি তোলার প্রস্তুতি নেন।

 

 

 

এ সময় মোদি প্রতিনিধিদের কিছুক্ষণ অপেক্ষা করতে বলেন।

এরপর পরিস্থিতি কিছুটা হাস্যরসের হয়ে ওঠে। দলের নারীদের দিকে তাকিয়ে মোদি বলেন, ‘আপনারা ভাগ্যবান। এত নারী আছেন।’ মোদির কথায় হেসে প্রতিনিধিরা জবাব দেন, ‘আমরা সবাই খুব ভাগ্যবান।’ এরপর সংক্ষিপ্ত এই কথোপকথনের সমাপ্তি টেনে মোদি বলেন, ‘ধন্যবাদ।
’ 

 

 

 

ব্রিকস সম্মেলন ঘিরে শুক্রবার নয়াদিল্লিতে বিভিন্ন দেশের নেতাদের ব্যস্ত কর্মসূচি ছিল। সেই ব্যস্ততার মধ্যেই ফোরামে ছবি তোলার এই ঘটনাটি কিছুটা আনন্দের মুহূর্ত তৈরি করে। ব্রিকস ব্যাবসায়িক ফোরামে সদস্য দেশগুলোর নেতাদের পাশাপাশি ব্যবসায়ী প্রতিনিধি ও বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন। ফোরামে অর্থনীতি, বাণিজ্য ও ব্যবসায়িক সহযোগিতা নিয়ে আলোচনা হয়। শুক্রবার মোদিরও ব্যস্ত কর্মসূচি ছিল। তিনি ব্রিকস ব্যাবসায়িক ফোরামে বক্তব্য দেন। পাশাপাশি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের সঙ্গে আলাদা দ্বিপক্ষীয় বৈঠক করেন।