NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬ | ৮ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
গর্ভের সন্তান বিক্রি করতে চাওয়া সেই আঁখির পাশে প্রধানমন্ত্রী ফ্রান্সের অস্থিরতা নিয়ে ট্রাম্পসহ বিদেশি নেতাদের বক্তব্য ‘অগ্রহণযোগ্য’: ম্যাখোঁ ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে কেন বিতর্কে মেটা ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেতেছেন শাওন দ্বিতীয় মেয়ের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর তিন বিভাগে পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কৃষকদের জন্য ৮০০ কোটি ডলার জ্বালানি সহায়তার ঘোষণা ট্রাম্পের সহিংস বিক্ষোভে টালমাটাল ফ্রান্স, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল পুলিশ সাফ চ্যাম্পিয়নশিপে থাকতে পারে ভিএআর, উন্নত প্রযুক্তির বল ‘চিরকুট’ সিনেমায় মেহেদী-ঐশীর ‘রঙ্গিলা আসমান’
Logo
logo

বার্সেলোনার ‘রত্নকে’ নিতে চায় চেলসি


খবর   প্রকাশিত:  ১১ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:০৯ পিএম

বার্সেলোনার ‘রত্নকে’ নিতে চায় চেলসি

বার্সেলোনার বিখ্যাত ‘লা মাসিয়া’র নতুন রত্ন মার্ক বার্নালকে নিয়ে দলবদলের বাজারে জল্পনা শুরু হয়েছে। ইউরোপিয়ান ফুটবলের অন্যতম সম্ভাবনাময় এই ১৯ বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডারকে ডাগআউটে ভেড়াতে নাকি সবচেয়ে এগিয়ে রয়েছে ইংলিশ জায়ান্ট চেলসি।

ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম ‘গিভমি স্পোর্ট’ এর এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। 

 

স্পেন জাতীয় দলের জার্সিতে ইতিমধ্যেই অভিষেক হওয়া বার্নালের কাম্প ন্যুয়ে ভবিষ্যৎ এখন বেশ অনিশ্চিত। যার মূলে রয়েছে গত গ্রীষ্মকালীন দলবদলে ম্যানচেস্টার সিটি থেকে রদ্রির আগমন। ব্যালন ডি’অর জয়ী রদ্রি বার্সেলোনায় যোগ দেওয়ার পর থেকেই শুরুর দিকে নিয়মিত একাদশে থাকা বার্নালকে মূলত সাইডবেঞ্চে কাটাতে হচ্ছে।

 

আর এই সুযোগটিই কাজে লাগাতে চান চেলসি বস জাবি আলোনসো। ক্লাব ছেড়ে ম্যানচেস্টার সিটিতে পাড়ি জমানো এনজো ফার্নান্দেজের দীর্ঘমেয়াদি বিকল্প ও উত্তরসূরি হিসেবে তরুণ বার্নালকেই পছন্দের তালিকায় শীর্ষে রেখেছেন তিনি।

তবে কেবল চেলসিই নয়, স্প্যানিশ এই বিস্ময়বালকের ওপর কড়া নজর রাখছে আরেক ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডও। তা সত্ত্বেও দলবদলের বাজার পুনরায় খুললে বার্নালকে স্ট্যামফোর্ড ব্রিজে উড়িয়ে আনার দৌড়ে সবচেয়ে সুবিধাজনক পজিশনে রয়েছে ব্লুজরাই।