আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন লিওনেল মেসি। আর দেখা যাবে নীল সাদা জার্সিতে খেলতে এই ফুটবলের যুবরাজকে।
খবর প্রকাশিত: ০২ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৯ এএম

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন লিওনেল মেসি। আর দেখা যাবে নীল সাদা জার্সিতে খেলতে এই ফুটবলের যুবরাজকে।
ডেভিড বেকহ্যামের চেষ্টাতেই যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগে ইন্টার মিয়ামিতে যোগ দিয়েছিলেন লিওনেল মেসি।
আবেগঘন বার্তায় বেকহ্যাম লিখেন, ‘এটা আমাদের জন্য এই মুহূর্তে পেছনে ফিরে তাকানোর ও উপলব্ধি, স্বপ্ন নিয়ে আসা এক তরুণের শ্রেষ্ঠত্বের সাক্ষী হতে পেরে আমরা কতটা ভাগ্যবান। লিও তুমি কিন্তু দেশের, তোমার নিজের ও তোমার পরিবারের কাছে গর্ব। যে দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছে বছরের পর বছর, যেভাবে নেতৃত্ব দিয়েছে, তাতে শুধু আর্জেন্টিনা নয়, বিশ্বের লাখ লাখ শিশুকে তুমি অনুপ্রাণিত করে গিয়েছে।
২০০৬ সালে আর্জেন্টিনার জার্সিতে প্রথমবার অভিষেক হয় লিওনেল মেসির। সেই বছরই বিশ্বকাপের মঞ্চেও অভিষেক হয়। কিন্তু সেবারের বিশ্বকাপে একটি মাত্র গোল করছিলেন মেসি। পরেরবার ২০১০ বিশ্বকাপে যদিও পাঁচটি ম্য়াচ খেললেও কোনো গোল করতে পারেননি। এরপরের বার বিশ্বকাপে ২০১৪ সালে ফাইনালে পৌঁছেছিল আর্জেন্টিনা।
দেশের জার্সিতে অবসরের আগে পর্যন্ত লিওনেল মেসি ২০৭ ম্যাচে ১২৫ গোল করেছেন। আন্তর্জাতিক ফুটবলে মেসিই দ্বিতীয় সর্বাধিক গোল সংগ্রহকারী। তালিকায় প্রথম স্থানে রয়েছেন রোনালদো। ২৩৩ ম্যাচ খেলে মোট ১৪৬ গোল করেছেন সিআরসেভেন।