NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মার্চ ৭, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব : প্রধানমন্ত্রী ‘ইরানি হামলার’ জেরে জরুরি বৈঠকে বসছে আরব লিগ ট্রাম্পের হুমকির পরপরই পাল্টা সতর্কবার্তা দিল ইরান ‘রোনালদোর চোট ধারণার চেয়েও গুরুতর’ তৃষার সঙ্গে ম্যাচিং পোশাকে বিয়েবাড়িতে বিজয়, ফের আদালতে স্ত্রী রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প
Logo
logo

ব্রাহ্মণবাড়িয়ায় যাচ্ছেন ব্যারিস্টার সুমন, থাকবে অতিরিক্ত পুলিশ


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০১:২৬ এএম

>
ব্রাহ্মণবাড়িয়ায় যাচ্ছেন ব্যারিস্টার সুমন, থাকবে অতিরিক্ত পুলিশ

প্রীতি ফুটবল ম্যাচ খেলতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউর ফতেহপুরে আসছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে সেখানে প্রীতি ফুটবল ম্যাচ খেলবেন তিনি। তার ফুটবল ম্যাচে প্রচুর লোক সমাগম হওয়ায় মাঠসহ আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে বলে জানিয়েছে পুলিশ। 

ঐতিহাসিক ফতেহপুর কমলা কান্ত -গুরুচরণ উচ্চ বিদ্যালয় মাঠে (লাউর ফতেহপুর) আয়োজিত এই ম্যাচে অংশগ্রহণ করবে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি ও ব্যারিস্টার জাকির আহাম্মদ ফুটবল একাদশ। ইতোমধ্যেই ব্যারিস্টার সুমন তার ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন। 

প্রীতি এই ফুটবল ম্যাচের আয়োজক ব্যারিস্টার জাকির আহাম্মদ বলেন, আগামী শুক্রবার ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির সঙ্গে আমার ফুটবল টিমের খেলা হবে। সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তাই যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে আমার এই ক্ষুদ্র প্রয়াস।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন জানান, ফুটবল ম্যাচে অনেক লোক সমাগম হবে। ম্যাচটি যাতে ভালোভাবে শেষ হয় সেই আশা করছি। পাশাপাশি মাঠসহ আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে।