NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬ | ১৪ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশ-জাপান চারটি সমঝোতা স্মারক ও দুটি অনুদান চুক্তি সই উন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে বেড়েই চলছে প্রাণহানি নির্বাচনে আরব দলগুলোর বিরুদ্ধে নেতানিয়াহুর ‘কারচুপির’ অভিযোগ অর্থ আত্মসাতের মামলায় গায়ক ইন্দ্রনীল সেন গ্রেপ্তার ‘ঘনিষ্ঠভাবে কাজ করে যাব’, তারেক রহমানকে নিয়ে এক্স পোস্টে যা বললেন তাকাইচি নির্বাচনি প্রচারে ট্রাম্পের নতুন কৌশল ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার ওপর ভারতকে চাপ দিতে বলল পোল্যান্ড ইসরায়েলের পরবর্তী প্রধানমন্ত্রী কে, চলছে নানা জল্পনা ‘কিং’-এর পোস্টারে প্রেমিক রূপে শাহরুখ
Logo
logo

ইন্টারপা সাইবার অপরাধ মোকাবিলায় নতুন সম্ভাবনা তৈরি করেছে : আইজিপি


খবর   প্রকাশিত:  ১০ মার্চ, ২০২৫, ০৫:৫৪ পিএম

>
ইন্টারপা সাইবার অপরাধ মোকাবিলায় নতুন সম্ভাবনা তৈরি করেছে : আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, সাইবার অপরাধ এখন বিশ্বে নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ইন্টারন্যাশনাল এ্যাসোসিয়েশন অব পুলিশ একাডেমিস (ইন্টারপা) সাইবার অপরাধ মোকাবিলার ক্ষেত্রে পুলিশের আন্তর্জাতিক সংযুক্তি বিশ্বে নতুন সম্ভাবনা তৈরি করেছে।

তিনি বলেন, সাইবার অপরাধ মোকাবিলা করা কোনো একক দেশের পক্ষে সম্ভব নয়। এজন্য প্রয়োজন একটি জোট গঠন এবং বিভিন্ন দেশের পুলিশের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানো। এক্ষেত্রে ইন্টারপা সদস্য দেশের পুলিশ সদস্যদের সক্ষমতা বাড়াতে একটি সম্ভাবনাময় সংগঠন।

বুধবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর সোনারগাঁও হোটেলে ১১তম ইন্টারপার বার্ষিক সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আইজিপি।

অনুষ্ঠানে ইন্টারপা প্রেসিডেন্ট ও তার্কিশ ন্যাশনাল পুলিশ একাডেমির রেক্টর প্রফেসর ইলমাজ কোলাক এবং পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ’র রেক্টর (অতিরিক্ত আইজি) খন্দকার গোলাম ফারুক বক্তব্য দেন।

আইজিপি বলেন, ইন্টারনেট ব্যবহারের ফলে বিশ্বব্যাপী মানুষ আজ একে অপরের সঙ্গে সংযুক্ত। সাইবার অপরাধীরা নিজ দেশের সীমানা ছাড়িয়ে নতুন নতুন কৌশল অবলম্বন করে সাইবার জগতে অপরাধ করছে।

 

তিনি বলেন, বর্তমান বিশ্বে ডিজিটাল সিস্টেম ও প্লাটফর্ম ব্যবহারের মাধ্যমে যেভাবে অপরাধ বাড়ছে তা ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য হুমকি হয়ে উঠছে। এজন্য পুলিশকে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং ইন্টারনেট ব্যবহারকারীদের সুরক্ষা দেওয়ার লক্ষ্যে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে।

আইজিপি আরও বলেন, সফলতার সঙ্গে অপরাধ দমন, মোকাবিলা ও তদন্তের জন্য পুলিশিংয়ের ক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের বিকল্প নেই। সাইবার অপরাধ বেড়ে যাওয়ায় ইন্টারনেট ব্যবহারকারীরা সাইবার জগতে পুলিশের নিবিড় মনিটরিং প্রত্যাশা করে বলে মনে করেন তিনি।

ঢাকায় অনুষ্ঠিত ইন্টারপা’র তিন দিনব্যাপী সম্মেলন সফল হয়েছে উল্লেখ করে ড. বেনজীর আহমেদ বলেন, এ সম্মেলনে সদস্য দেশগুলোর পুলিশের সক্ষমতা বাড়াতে সম্ভাব্য ক্ষেত্রগুলো চিহ্নিত করা হয়েছে। সম্মেলনে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের প্রতিনিধিদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ ঘটেছে, যা সাইবার জগতে ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়াতে সহায়ক হবে।

তিনি এ ধরনের একটি আন্তর্জাতিক সম্মেলনের সফল আয়োজনের জন্য পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। বাংলাদেশকে সম্মেলনের ভ্যেনু নির্বাচনের জন্য ইন্টারপা প্রেসিডেন্ট এবং অন্যান্যদের ধন্যবাদ জানান আইজিপি।

ইন্টারপা প্রেসিডেন্ট ইলমাজ কোলাক এ সম্মেলন উদ্বোধন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ’র ব্যবস্থাপনায় বিশ্বের বিভিন্ন দেশের পুলিশের প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোর আন্তর্জাতিক সংগঠন ইন্টারপা’র তিন দিনব্যাপী ১১তম বার্ষিক সম্মেলন ১২ সেপ্টেম্বর ঢাকায় শুরু হয়। এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল ‘ডিজিটালাইজেশন অব পুলিশিং’।

সম্মেলনে বিভিন্ন কর্ম অধিবেশনে বাংলাদেশসহ অন্যান্য দেশের প্রতিনিধিরা ১৩টি পেপার উপস্থাপন করেন। বিশ্বের ৪৪টি দেশের ১২৭ প্রতিনিধি সম্মেলনে অংশ নেন। পরবর্তী ইন্টারপা সম্মেলন ২০২৩ সালে ভারতে অনুষ্ঠিত হবে।