NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬ | ২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
একনেকে ১২ প্রকল্প অনুমোদন, ব্যয় ১ লাখ ৬৮৭৮০ কোটি টাকা রাশিয়াকে চাপে ফেলতে নিষেধাজ্ঞা বিল পাস যুক্তরাষ্ট্রের প্রকৃতি রক্ষা করতে গিয়ে সর্বাধিক প্রাণহানি কলম্বিয়া ও ব্রাজিলে চার্লস বলেছিলেন ‘ডায়ানাকে ভুলে যাব’, স্মৃতিকথায় স্পেন্সার ফিরছে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’ মক্কার কাছে হুথি ড্রোন ভূপাতিতের দাবি সৌদি আরবের আগস্টে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ২৫.৬৫ শতাংশ এআই, ড্রোন ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করছে সন্ত্রাসীরা, সতর্ক জাতিসংঘ রাশিয়ায় সামরিক ড্রোন তৈরিতে উত্তর কোরীয় শ্রমিক: এমএসএমটি বিমানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
Logo
logo

১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যা ও ৫ আগস্টের ‘রেজিম চেঞ্জ অপারেশন’ এক সূত্রে গাঁথা: জাসদ


খবর   প্রকাশিত:  ১৬ আগস্ট, ২০২৬, ০৫:০৮ পিএম

১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যা ও ৫ আগস্টের ‘রেজিম চেঞ্জ অপারেশন’ এক সূত্রে গাঁথা: জাসদ

ঢাকাঃ ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যা ও ২০২৪ সালের ৫ আগস্টের ‘রেজিম চেঞ্জ অপারেশন’ একই সূত্রে গাঁথা বলে জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ। আজ শনিবার বিকেলে রাজধানীর গুলিস্থানে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় এসব কথা জানান নেতারা। এ ছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান, ১ মিনিট নীরবতা পালন করে শ্রদ্ধা নিবেদন করে জাতীয় শোক দিবস পালন করেছে দলটি।

জাসদ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা শফিউদ্দিন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা সাইফুজ্জামান বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল কাইয়ূম, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য সরদার হুমায়ূন কবির প্রমুখ। সভায় বক্তারা বলেন, ১৫ আগস্ট সপরিবার বঙ্গবন্ধু হত্যাকাণ্ড শুধু বাংলাদেশের জাতীয় ইতিহাসই না, বিশ্বের রাজনৈতিক ইতিহাসে একটি কালো দিন, কলঙ্কিত দিন, সবচেয়ে বড় বিয়োগান্ত ঘটনা।

জাসদ নেতাদের দাবি, ‘বাংলাদেশের জন্মশত্রু, চিরশত্রুরা ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করেছিল। সেই একই শক্তি ২০২৬ এর জুলাইয়ে মেটিক্যুলাস ডিজাইনে কোটা আন্দোলনের ছদ্মবেশে ৫ আগস্ট রেজিম চেঞ্জ অপারেশনের ঘটিয়েছে।’ বক্তারা বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবন গুঁড়িয়ে দেওয়া, বঙ্গবন্ধুর ভাস্কর্য ম্যুরাল গুঁড়িয়ে দেওয়ার ঘটনাই প্রমাণ করে ১৫ আগস্ট ও ৫ আগস্ট সেই একই রাজনৈতিক শক্তি বাংলাদেশের জন্মশত্রু-চিরশত্রুদের কাজ। তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধে পরাজয়ের প্রতিশোধ নিচ্ছে, প্রতিহিংসা চরিতার্থ করছে।