NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, আগস্ট ২৩, ২০২৬ | ৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর অস্বস্তিকর প্রশ্নে সাংবাদিকের ওপর ক্ষেপলেন ট্রাম্প কিয়েভের ওপর রুশ ক্ষেপণাস্ত্র বর্ষণে বাড়ছে হতাহত, পরিস্থিতি থমথমে যুক্তরাজ্যে ধাওয়া দিতে গিয়ে দুর্ঘটনা, ২ পুলিশ কর্মকর্তাসহ নিহত ৭ গুলিতে প্রাণ হারালেন বিশ্বচ্যাম্পিয়ন বক্সার তেতে পরীমনির গাড়ি বিতর্ক ‘মাসরুর’ আসলে মাসরুর আরেফিন নন বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত নীতি বাতিল ইরান যুদ্ধের প্রভাবে এশিয়া থেকে সামরিক সম্পদ সরাচ্ছে যুক্তরাষ্ট্র, উদ্বিগ্ন মিত্ররা ট্রাম্প–কিম বৈঠকের ইঙ্গিত, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র হামলা ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল
Logo
logo

উত্তরাখণ্ডে নির্মাণাধীন সুড়ঙ্গে ধস, নিহত ৬


খবর   প্রকাশিত:  ১৪ আগস্ট, ২০২৬, ০৯:০৮ এএম

উত্তরাখণ্ডে নির্মাণাধীন সুড়ঙ্গে ধস, নিহত ৬

ভারতের উত্তরাখণ্ডের চামোলি জেলার পিপালকোটি এলাকার মায়াপুরে নির্মাণাধীন একটি পানিবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ ধসে ৬ জন শ্রমিক নিহত হয়েছেন। দুর্ঘটনার পর উদ্ধারকারীরা ১৪ জন শ্রমিককে নিরাপদে বের করে এনেছেন।

এ ঘটনায় আরো দুজন নিখোঁজ রয়েছেন। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

 

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে ভূমিধসের কারণে টানেলের ভেতরে একটি গর্ত তৈরি হলে হুড়মুড় করে পানি ও ধ্বংসাবশেষ ঢুকে পড়ে। এতে টানেলের ভেতরে থাকা ২২ শ্রমিক আটকা পড়েন।

 

প্রতিবেদনে বলা হয়েছে, অলকানন্দা নদীর তীরে নির্মাণাধীন বিষ্ণুগড়-পিপলকোটি পানিবিদ্যুৎ প্রকল্পের একটি সুড়ঙ্গে এ দুর্ঘটনা ঘটে। রাষ্ট্রায়ত্ত সংস্থা টিএইচডিসি ইন্ডিয়া প্রকল্পটি বাস্তবায়ন করছে।

জেলা প্রশাসন জানিয়েছে, দুর্ঘটনার সময় সুড়ঙ্গের ভেতরে প্রায় ২২ জন শ্রমিক কাজ করছিলেন। হঠাৎ প্রবল পানির স্রোত ও ভূমিধসের কারণে সুড়ঙ্গের একটি অংশ ধসে পড়ে।

এতে শ্রমিকেরা ভেতরে আটকা পড়েন।

 

খবর পেয়ে উদ্ধারকারী দল, পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।

প্রশাসনের ভাষ্য, এখন পর্যন্ত ১৪ জন শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।

দুর্ঘটনার কারণ জানতে তদন্তও শুরু করেছে স্থানীয় প্রশাসন।