NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া
Logo
logo

অনিয়মের অভিযোগে নিউইয়র্কের জ্যাকসন হাইটসে জনপ্রিয় ‘ইত‍্যাদি রেস্টুরেন্ট’ বন্ধ


খবর   প্রকাশিত:  ১৩ আগস্ট, ২০২৬, ০৭:০৮ পিএম

অনিয়মের অভিযোগে নিউইয়র্কের জ্যাকসন হাইটসে জনপ্রিয় ‘ইত‍্যাদি রেস্টুরেন্ট’ বন্ধ

নিউজ ডেস্ক: স্বাস্থ‍্য ও পরিচালনা সংক্রান্ত বিভিন্ন অনিয়মের অভিযোগে নিউইয়র্কের জ‍্যাকসন হাইটসে অবস্থিত প্রবাসী বাংলাদেশীদের অত‍্যন্ত জনপ্রিয় রেস্তোরাঁ ‘ইত‍্যাদি গার্ডেন এন্ড গ্রিল’ (Ittadi Garden & Grill) সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে নিউইয়র্ক সিটির হেলথ ডিপার্টমেন্ট। ডাইভারসিটি প্লাজা সংলগ্ন এই খাবারের দোকানটি দীর্ঘদিন ধরে বাংলাদেশী কমিউনিটির অন্যতম প্রধান প্রধান মিলনস্থল হিসেবে পরিচিত।

নিউইয়র্ক সিটির হেলথ ডিপার্টমেন্টের (স্বাস্থ্য বিভাগ) কর্মকর্তারা সম্প্রতি রেস্টুরেন্টটিতে একটি নিয়মিত তদারকি অভিযান পরিচালনা করেন।
পরিদর্শনের সময় রেস্টুরেন্টের রান্নাঘরের পরিচ্ছন্নতা এবং খাবার সংরক্ষণে স্বাস্থ্য ও নিরাপত্তা নীতিমালার বড় ধরণের লঙ্ঘন ধরা পড়ে। সিটির কঠোর স্বাস্থ‍্যবিধি অমান্য করার কারণে ডিপার্টমেন্ট অব হেলথ কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে রেস্টুরেন্টটির ব্যবসায়িক কার্যক্রম স্থগিত করে এর প্রধান ফটকে নোটিশ ঝুলিয়ে দেয়। 

কমিউনিটিতে প্রতিক্রিয়া ও পরবর্তী পদক্ষেপ:জ্যাকসন হাইটসের অন্যতম ব্যস্ততম ও পরিচিত এই রেস্টুরেন্টটি হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় স্থানীয় নিয়মিত গ্রাহক এবং বাংলাদেশী প্রবাসীদের মধ্যে ব‍্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিয়ম অনুযায়ী, চিহ্নিত ত্রুটি ও অনিয়মগুলো সংশোধন করে রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে পুনরায় স্বাস্থ্য বিভাগের কাছে পরিদর্শনের আবেদন করতে হবে। হেলথ ডিপার্টমেন্টের সন্তোষজনক চূড়ান্ত ছাড়পত্র পাওয়ার পরই কেবল রেস্টুরেন্টটি আবার সবার জন্য খুলে দেওয়া সম্ভব হবে।