NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া
Logo
logo

চীনের অর্থনীতির রূপকার ঝু রংজি মারা গেছেন


খবর   প্রকাশিত:  ১৩ আগস্ট, ২০২৬, ১০:০৮ এএম

চীনের অর্থনীতির রূপকার ঝু রংজি মারা গেছেন

বিশ্ব অর্থনীতির সঙ্গে চীনের উন্মুক্ততা বাড়ানোর প্রধান কারিগর এবং দেশটির সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি মারা গেছেন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, বেইজিংয়ের স্থানীয় সময় বুধবার সকাল ১১টার দিকে অসুস্থতাজনিত কারণে ঝু রংজির মৃত্যু হয়।

তার বয়স হয়েছিল ৯৭ বছর।

 

তীক্ষ্ণভাষী ও সংস্কারপন্থী এই অর্থনীতিবিদ ১৯৯০-এর দশকে রাষ্ট্রীয় শিল্প খাতে ব্যাপক পরিবর্তন এনে চীনের দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধির ভিত্তি শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পরবর্তীতে তার নেতৃত্বেই চীন বিশ্ব বাণিজ্য সংস্থায় (ডব্লিউটিও) যোগ দেয়।

১৯৯৮ থেকে ২০০৩ সাল পর্যন্ত চীনের প্রধানমন্ত্রী এবং দেশটির সর্বোচ্চ অর্থনৈতিক পদে থাকার সময় তিনি ব্যাপক ও দ্রুতগতির অর্থনৈতিক সংস্কার বাস্তবায়ন করেন।

রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোকে আরো দক্ষ ও লাভজনক করার উদ্যোগ নিতে গিয়ে ঝু রংজি কমিউনিস্ট পার্টির রক্ষণশীল অংশ এবং রাষ্ট্রীয় শিল্পপ্রতিষ্ঠানের কর্তাদের সঙ্গে সংঘাতে জড়ান। 

 


 

তার সংস্কারের ফলে লাখ লাখ মানুষ চাকরি হারালেও এসব পদক্ষেপ চীনের অর্থনীতিকে আরো গতিশীল করতে সহায়তা করে। পরবর্তী সময়ে চীন ২০১০ সালে জাপানকে ছাড়িয়ে যুক্তরাষ্ট্রের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়।