NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, আগস্ট ২৩, ২০২৬ | ৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর অস্বস্তিকর প্রশ্নে সাংবাদিকের ওপর ক্ষেপলেন ট্রাম্প কিয়েভের ওপর রুশ ক্ষেপণাস্ত্র বর্ষণে বাড়ছে হতাহত, পরিস্থিতি থমথমে যুক্তরাজ্যে ধাওয়া দিতে গিয়ে দুর্ঘটনা, ২ পুলিশ কর্মকর্তাসহ নিহত ৭ গুলিতে প্রাণ হারালেন বিশ্বচ্যাম্পিয়ন বক্সার তেতে পরীমনির গাড়ি বিতর্ক ‘মাসরুর’ আসলে মাসরুর আরেফিন নন বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত নীতি বাতিল ইরান যুদ্ধের প্রভাবে এশিয়া থেকে সামরিক সম্পদ সরাচ্ছে যুক্তরাষ্ট্র, উদ্বিগ্ন মিত্ররা ট্রাম্প–কিম বৈঠকের ইঙ্গিত, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র হামলা ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল
Logo
logo

‘রামায়ণ’-এর ট্রেলার দেখে রণবীরের প্রশংসায় আলিয়া ভাট


খবর   প্রকাশিত:  ০২ আগস্ট, ২০২৬, ১০:০৮ এএম

‘রামায়ণ’-এর ট্রেলার দেখে রণবীরের প্রশংসায় আলিয়া ভাট

নীতেশ তিওয়ারি পরিচালিত বহুল আলোচিত সিনেমা ‘রামায়ণ’-এর ট্রেলার মুক্তির পর থেকেই এটি নিয়ে সিনেপ্রেমীদের মাঝে তৈরি হয়েছে তুমুল উন্মাদনা। এই ছবিতে রামের চরিত্রে অভিনয় করছেন রণবীর কাপুর।

ট্রেলার প্রকাশের পর থেকে দর্শকদের মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেলেও বলিউড তারকারা ছবিটির বিশাল আয়োজনের প্রশংসায় পঞ্চমুখ। সেই তালিকায় যোগ দিয়ে এবার রণবীর কাপুরের কাজের ভূয়সী প্রশংসা করলেন তার স্ত্রী ও অভিনেত্রী আলিয়া ভাট।

 

গত ৩০ জুলাই সিনেমাটির ট্রেলার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। এরপরই আলিয়া ভাট তার ইনস্টাগ্রাম স্টোরিতে ট্রেলারটি শেয়ার করে রণবীর কাপুরের প্রতি শুভকামনা জানান।

স্টোরিতে দীর্ঘ কোনো বক্তব্য না লিখে কেবল স্পার্কল ইমোজি ও ‘দিওয়ালি ২০২৬’ যুক্ত করে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি।

 

এর আগেও ভক্তদের সাথে জুম কলে কথা বলার সময় ‘রামায়ণ’ প্রজেক্ট নিয়ে আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছিলেন আলিয়া। তিনি বলেন, রণবীর সত্যিই অসাধারণ কাজ করেছে। সিনেমাটিতে ওকে দেখার অভিজ্ঞতা হবে এক কথায় অভাবনীয়।

দর্শকরা এটি দেখার পর কী বলেন, তা দেখার জন্য আমি মুখিয়ে আছি।

 

উল্লেখ্য, আগামী ২০২৬ সালের দীপাবলিতে প্রেক্ষাগৃহে বড় পরিসরে মুক্তি পেতে যাচ্ছে নীতিশ তিওয়ারির এই বিগ বাজেটের ছবি ‘রামায়ণ’।