NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ৩, ২০২৬ | ১৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী অভিবাসী সংকটে স্পেনের সঙ্গে ‘শেনজেন চুক্তি’ স্থগিত করল ইতালি ইরানের ওপর হামলা আপাতত স্থগিত : ট্রাম্প বিশ্বকাপের কষ্ট ভুলে মাঠে ফিরলেন মেসি, কাসেমিরোর আত্মঘাতী গোল ‘এন্ডগেম’কে পেছনে ফেলে প্রিভিউ আয়ে শীর্ষে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ থ্যালাসেমিয়া শনাক্তে গ্রাম পর্যন্ত স্ক্রিনিং চালুর আহ্বান জুবাইদা রহমানের আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক স্পেনের অভিবাসন সংকট নিয়ে যুক্তরাষ্ট্রকে ট্রাম্পের সতর্কবার্তা গাজার প্রস্তাবিত শান্তিচুক্তিকে স্বাগত জানাল ইউরোপীয় ইউনিয়ন গ্র্যামি থেকে সরে দাঁড়ানো নিয়ে বিতর্ক, কেন এমন সিদ্ধান্ত নিল বিটিএস?
Logo
logo

বিশ্বকাপের কষ্ট ভুলে মাঠে ফিরলেন মেসি, কাসেমিরোর আত্মঘাতী গোল


খবর   প্রকাশিত:  ০২ আগস্ট, ২০২৬, ১০:০৮ এএম

বিশ্বকাপের কষ্ট ভুলে মাঠে ফিরলেন মেসি, কাসেমিরোর আত্মঘাতী গোল

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে ভেঙে পড়েছিলেন লিওনেল মেসি। চোখের জলে মাঠ ছাড়ার সেই দৃশ্য কেঁদেছিল পুরো ফুটবল বিশ্ব।

তবে সেই দুঃখ ভুলে আবার চেনা রূপেই মাঠে ফিরলেন ফুটবল জাদুকর।

 

ফাইনালে হারের ঠিক ১৩ দিন পর আবার বল পায়ে দেখা গেল ৩৯ বছর বয়সী এই আর্জেন্টাইন মহাতারকাকে। ঘরের মাঠ ‘নু স্টেডিয়ামে’ কলাম্বাস ক্রুর বিরুদ্ধে ম্যাচের ৫৩তম মিনিটে ড্যানিয়েল পিন্টারের জায়গায় বদলি হিসেবে মাঠে নামেন তিনি। রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ খেলে ফেরা মেসিকে করতালিতে বরণ করে নেয় পুরো গ্যালারি।

 

মাঠে নামার মাত্র তিন মিনিটের মাথায় গোল করার দারুণ সুযোগও পেয়েছিলেন। লুইস সুয়ারেজের পাস থেকে বাঁ পায়ে চমৎকার শট নিয়েছিলেন মেসি। কিন্তু বলটি পোস্ট ঘেঁষে বাইরে চলে গেলে গোল করা হয়নি।

মেসির ওই শটটি গোল হলে মায়ামি ৩-১ ব্যবধানে এগিয়ে যেতে পারত।

কারণ, প্রথমার্ধের পুরোটা জুড়ে ছিল উরুগুয়ান তারকা সুয়ারেজের দাপট। প্রথমে গোলকিপারের মাথার ওপর দিয়ে বল জালে জড়িয়ে দলকে এগিয়ে নেন তিনি, পরে নোয়াহ অ্যালেনকে দিয়ে করান দ্বিতীয় গোল।

 

তবে দুই গোলের লিড ধরে রাখতে পারেনি মায়ামি। দলটির হয়ে ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরো নিজেদের জালেই বল পাঠিয়ে দেন (আত্মঘাতী গোল)। এরপর ৮৪তম মিনিটে ফ্রি-কিক থেকে গোল করে ম্যাচ ২-২ সমতায় শেষ করে কলাম্বাস।

 

বিশ্বকাপের ক্লান্তি কাটাতে মেসির সঙ্গে বিশ্রামে ছিলেন তার সতীর্থ রদ্রিগো ডি পলও। এ দিন শুরু থেকেই খেলেছেন তিনি। চলতি সপ্তাহেই অনুশীলনে ফেরেন এই দুই তারকা। এর আগে শেষবার ২৪ মে মায়ামির হয়ে খেলেছিলেন মেসি।

পয়েন্ট টেবিলে বর্তমানে শীর্ষে থাকা নাশভিলে এসসির চেয়ে দুই পয়েন্টে পিছিয়ে আছে মায়ামি। তবে এখন তাদের সব নজর ‘লিগস কাপ’-এর দিকে। আগামী বুধবার ঘরের মাঠে অ্যাতলেটিকো দে সান লুইসকে আতিথ্য দেবে মেসির দল। নকআউটে ওঠার লড়াইয়ে এরপর তারা মুখোমুখি হবে মন্টেরে ও লিওঁনের।