NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, আগস্ট ১, ২০২৬ | ১৬ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরো সুদৃঢ় করার অঙ্গীকার জুলাইযোদ্ধা আজিজুরের জীবনসংগ্রামের গল্প শুনলেন প্রধানমন্ত্রী জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৩৪ ৭৩তম জন্মদিনে ববিতা, ফিরে দেখা রুপালি পর্দার সোনালি পথচলা বিশ্বকাপ ‘বিক্রি’ বিতর্কে অবশেষে মুখ খুললেন ফিফা সভাপতি সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার শেখ হাসিনা: অপশাসনের তথ্য বিশ্বকে জানাতে হবে ঢাকা সফরে আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর প্রাণনাশের আশঙ্কা থাকলেও ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা ঢাবিতে নীল দলের কার্যক্রম নিষিদ্ধ ও শাস্তির দাবিতে উপাচার্যকে স্মারকলিপি
Logo
logo

লন্ডনে রহস্যময় তরুণীর সঙ্গে আরিয়ান, শুরু প্রেমের গুঞ্জন


খবর   প্রকাশিত:  ৩১ জুলাই, ২০২৬, ০৮:০৭ এএম

লন্ডনে রহস্যময় তরুণীর সঙ্গে আরিয়ান, শুরু প্রেমের গুঞ্জন

বলিউড বাদশাহ শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে লন্ডনে এক তরুণীর সঙ্গে দেখা যাওয়ার পর নতুন করে প্রেমের গুঞ্জন ছড়িয়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিও ঘিরে চলছে নানা আলোচনা।

 

প্রথমে ওই তরুণীর পরিচয় জানা না গেলেও পরে নেটিজেনদের অনেকেই তাকে শিল্পী ভিনি তাকাইর বলে দাবি করেন।

ইন্সটাগ্রামে প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা যায়, লন্ডনের একটি ক্যাসিনো থেকে একসঙ্গে বের হচ্ছেন আরিয়ান ও ভিনি। আরিয়ান ছিলেন সাধারণ পোশাকে, আর ভিনি পরেছিলেন কালো রঙের পোশাক।

ছবিগুলো প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে শুরু হয়েছে নানা জল্পনা।

অনেকেই জানতে চাইছেন, তারা কি শুধু বন্ধু, নাকি তাদের মধ্যে বিশেষ কোনো সম্পর্ক রয়েছে।

 


 

এদিকে ছবি ভাইরাল হওয়ার পর ভিনি তার ইনস্টাগ্রামে লন্ডন ভ্রমণের কয়েকটি ছবি পোস্ট করেন। ক্যাপশনে লেখেন, লন্ডন, তোমাকে ভালোবাসি। এরপর থেকেই গুঞ্জন আরো জোরালো হয়।

 

এ ছাড়া, ইনস্টাগ্রামে আরিয়ান ও ভিনি একে অপরকে ফলো করেন বলেও জানা গেছে। তবে প্রেমের গুঞ্জন নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি দুজনের কেউই।

এর আগেও আরিয়ানের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা হয়েছে। অভিনেত্রী ও মডেল লারিসা বোনেসির সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন ছড়িয়েছিল। আরিয়ানের পোশাকের ব্র্যান্ড ডি’ইয়াভল এক্স-এর প্রচারণায় লারিসাকে দেখা যায়।

পাশাপাশি আরিয়ানের পরিচালনায় নির্মিত ওয়েব সিরিজ ‘দ্য ব্যা***ডস অব বলিউড’-এর প্রিমিয়ারেও উপস্থিত ছিলেন তিনি।

 

তবে সেই সময়ও সম্পর্কের গুঞ্জন নিয়ে মুখ খোলেননি আরিয়ান। এবারও লন্ডনের ছবি ঘিরে তৈরি হওয়া আলোচনা নিয়ে নীরব রয়েছেন শাহরুখপুত্র।