NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, আগস্ট ২৩, ২০২৬ | ৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর অস্বস্তিকর প্রশ্নে সাংবাদিকের ওপর ক্ষেপলেন ট্রাম্প কিয়েভের ওপর রুশ ক্ষেপণাস্ত্র বর্ষণে বাড়ছে হতাহত, পরিস্থিতি থমথমে যুক্তরাজ্যে ধাওয়া দিতে গিয়ে দুর্ঘটনা, ২ পুলিশ কর্মকর্তাসহ নিহত ৭ গুলিতে প্রাণ হারালেন বিশ্বচ্যাম্পিয়ন বক্সার তেতে পরীমনির গাড়ি বিতর্ক ‘মাসরুর’ আসলে মাসরুর আরেফিন নন বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত নীতি বাতিল ইরান যুদ্ধের প্রভাবে এশিয়া থেকে সামরিক সম্পদ সরাচ্ছে যুক্তরাষ্ট্র, উদ্বিগ্ন মিত্ররা ট্রাম্প–কিম বৈঠকের ইঙ্গিত, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র হামলা ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল
Logo
logo

ম্যানিলায় রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন মার্কো রুবিও


খবর   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৯:০৭ এএম

ম্যানিলায় রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন মার্কো রুবিও

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ জানিয়েছেন, ইউক্রেন যুদ্ধ ও মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠক করবেন তিনি। বুধবার সাংবাদিকদের লাভরভ বলেন, যেকোনো আলোচনা ইতিবাচক হতে পারে।

 

 

তিনি বলেন, ‘প্রশ্ন করা এবং উত্তর পাওয়া সব সময়ই ভালো।’

তিনি জানান, ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার সকালে এই বৈঠক অনুষ্ঠিত হবে। এদিকে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার নিন্দা জানিয়েছে রাশিয়া। অন্যদিকে ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে চলা আলোচনা এখন অনেকটাই স্থবির।

 

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতির দিকে ওয়াশিংটনের বেশি মনোযোগ এবং ইউক্রেনের কাছে ভূখণ্ড ছেড়ে দেওয়ার বিষয়ে রাশিয়ার কঠোর অবস্থানের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে বৃহস্পতিবারের বৈঠকে ইউক্রেন যুদ্ধের বিষয়টি গুরুত্ব পাবে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

ম্যানিলায় সাংবাদিকদের রুবিও বলেন, ‘একটি নৈশভোজে লাভরভের সঙ্গে তার সংক্ষিপ্ত কথা হয়েছে। তবে মূল আলোচনা হবে বৃহস্পতিবারের বৈঠকে।

’ রুবিও বলেন, ‘ইউক্রেন যুদ্ধ রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে অন্যান্য বিষয়ে সহযোগিতার সুযোগকে সীমিত করে দিয়েছে। তবু আমরা সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র খুঁজে বের করার চেষ্টা করব।’

 

তিনি আরো বলেন, ‘আমরা চাই, এই যুদ্ধের অবসান হোক। এ বিষয়ে আলোচনা করব এবং যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্র গঠনমূলক ভূমিকা রাখতে প্রস্তুত।’

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার জ্বালানি স্থাপনায় ইউক্রেনের দূরপাল্লার হামলাকে সমর্থন করেছেন।

তার মতে, এই ধরনের চাপ যুদ্ধের অবসানে ভূমিকা রাখতে পারে। ইউক্রেনের এসব হামলার ফলে রাশিয়ার বিভিন্ন অঞ্চলে জ্বালানি সরবরাহে বিঘ্ন সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।