NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, আগস্ট ২৩, ২০২৬ | ৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর অস্বস্তিকর প্রশ্নে সাংবাদিকের ওপর ক্ষেপলেন ট্রাম্প কিয়েভের ওপর রুশ ক্ষেপণাস্ত্র বর্ষণে বাড়ছে হতাহত, পরিস্থিতি থমথমে যুক্তরাজ্যে ধাওয়া দিতে গিয়ে দুর্ঘটনা, ২ পুলিশ কর্মকর্তাসহ নিহত ৭ গুলিতে প্রাণ হারালেন বিশ্বচ্যাম্পিয়ন বক্সার তেতে পরীমনির গাড়ি বিতর্ক ‘মাসরুর’ আসলে মাসরুর আরেফিন নন বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত নীতি বাতিল ইরান যুদ্ধের প্রভাবে এশিয়া থেকে সামরিক সম্পদ সরাচ্ছে যুক্তরাষ্ট্র, উদ্বিগ্ন মিত্ররা ট্রাম্প–কিম বৈঠকের ইঙ্গিত, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র হামলা ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল
Logo
logo

‘একদিন তোমাদের বিচ্ছেদ হবে!’, কেন সোনাক্ষীকে এমন কথা বলেছিলেন সালমান?


খবর   প্রকাশিত:  ১৮ জুলাই, ২০২৬, ১০:০৭ এএম

‘একদিন তোমাদের বিচ্ছেদ হবে!’, কেন সোনাক্ষীকে এমন কথা বলেছিলেন সালমান?

বলিউড অভিনেতা সালমান খানকে ঘিরে নানা গল্প-গুজবের শেষ নেই। তবে ঘনিষ্ঠজনদের সম্পর্ক বুঝে ফেলার ক্ষেত্রে তাঁর তীক্ষ্ণ পর্যবেক্ষণ ক্ষমতার কথা নতুন করে সামনে আনলেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও তাঁর স্বামী জাহির ইকবাল।

 

 

তাঁদের দাবি, প্রেমের সম্পর্ক প্রকাশ্যে আসার অনেক আগেই সব বুঝে গিয়েছিলেন সালমান।

সম্প্রতি নেহা ধুপিয়া ও অঙ্গদ বেদীর সঞ্চালনায় ‘ডাবল ডেট’ অনুষ্ঠানে অতিথি হয়ে নিজেদের প্রেমের শুরুর দিনের নানা অজানা স্মৃতি ভাগ করে নেন সোনাক্ষী ও জাহির। 

সেখানেই জানান, সালমান খানের একটি পার্টিতে তাঁদের প্রথম পরিচয়। বন্ধুত্বের সূত্র ধরেই ধীরে ধীরে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক।

তবে সেই সম্পর্ক গোপন রাখতে চাইলেও সালমানের নজর এড়াতে পারেননি তাঁরা।

 

জাহির জানান, তাঁরা নিজেরা কিছু বলার আগেই তাঁদের সম্পর্কের বিষয়টি বুঝে ফেলেছিলেন সালমান। দুজনের আচরণ ও পারস্পরিক বোঝাপড়া দেখেই তিনি বিষয়টি আঁচ করেছিলেন।

সোনাক্ষীও সেই সময়ের একটি মজার ঘটনার কথা স্মরণ করেন।

তিনি বলেন, সালমান যখন তাঁদের সম্পর্ক নিয়ে প্রশ্ন করতেন, তখন দুজনেই বিষয়টি অস্বীকার করতেন। বারবার বলতেন, ‘না না, এমন কিছুই নেই।’

 

কিন্তু তাঁদের সেই লুকোচুরি বেশিদিন টেকেনি। একসময় মজা করে সালমান বলেছিলেন, ‘একদিন তোমাদের ব্রেকআপ হবে, তখন দুজনেই কাঁদবে। আমি তোমাদের দুজনকেই ভালোবাসি, তাই তখন কারও পক্ষ নিতে পারব না।

 

এই মন্তব্য শুনে দুজনই অবাক হয়ে গিয়েছিলেন বলে জানান সোনাক্ষী। পরে এক ট্রেকিং ভ্রমণে সালমান সরাসরি জাহিরকে ইঙ্গিত দিয়ে বলেন, ‘সব দেখা যাচ্ছে, সব বুঝতে পারছি।’ এরপর আর সম্পর্ক গোপন রাখার সুযোগ ছিল না তাঁদের।

প্রায় সাত বছর প্রেমের সম্পর্ক আড়ালে রাখার পর ২০২৪ সালের জুনে মুম্বাইয়ে আইনি বিয়ের মাধ্যমে নতুন অধ্যায় শুরু করেন সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল। এর আগে তাঁরা ‘ডাবল এক্সএল’ সিনেমায়ও একসঙ্গে কাজ করেছিলেন।

তবে সালমানের সেই মজার ভবিষ্যদ্বাণী শেষ পর্যন্ত সত্যি হয়নি। বিচ্ছেদের বদলে তাঁদের সম্পর্ক পরিণতি পেয়েছে বিয়েতে। বর্তমানে সুখী দাম্পত্য জীবনই কাটাচ্ছেন এই বলিউড তারকা দম্পতি।