NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, আগস্ট ২৩, ২০২৬ | ৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর অস্বস্তিকর প্রশ্নে সাংবাদিকের ওপর ক্ষেপলেন ট্রাম্প কিয়েভের ওপর রুশ ক্ষেপণাস্ত্র বর্ষণে বাড়ছে হতাহত, পরিস্থিতি থমথমে যুক্তরাজ্যে ধাওয়া দিতে গিয়ে দুর্ঘটনা, ২ পুলিশ কর্মকর্তাসহ নিহত ৭ গুলিতে প্রাণ হারালেন বিশ্বচ্যাম্পিয়ন বক্সার তেতে পরীমনির গাড়ি বিতর্ক ‘মাসরুর’ আসলে মাসরুর আরেফিন নন বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত নীতি বাতিল ইরান যুদ্ধের প্রভাবে এশিয়া থেকে সামরিক সম্পদ সরাচ্ছে যুক্তরাষ্ট্র, উদ্বিগ্ন মিত্ররা ট্রাম্প–কিম বৈঠকের ইঙ্গিত, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র হামলা ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল
Logo
logo

বেলজিয়ামে নির্মাণাধীন ভবনে আগুন, লিফট থেকে ৬ জনের মরদেহ উদ্ধার


খবর   প্রকাশিত:  ১৫ জুলাই, ২০২৬, ০৯:০৭ এএম

বেলজিয়ামে নির্মাণাধীন ভবনে আগুন, লিফট থেকে ৬ জনের মরদেহ উদ্ধার

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের কেন্দ্রস্থলে একটি নির্মাণাধীন বহুতল ভবনে অগ্নিকাণ্ডে অন্তত ছয়জন নিহত হয়েছেন। কয়েক ঘণ্টা ধরে চলা শ্বাসরুদ্ধকর অভিযান শেষে ভবনের লিফট শ্যাফটের ভেতর আটকে থাকা একটি লিফট থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১৪ জুলাই) স্থানীয় কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে।

 

স্থানীয় সময় সকাল ৮টার দিকে শহরের ঐতিহাসিক গ্র্যান্ড প্লেস চত্বরের কাছে অবস্থিত ‘অক্সি টাওয়ার’ নামের নির্মাণাধীন ভবনটিতে আগুন লাগে। দমকলকর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে ধোঁয়া ও আগুন লিফটের শ্যাফট (সুড়ঙ্গ) পর্যন্ত ছড়িয়ে পড়ে। সেখানে দুইটি লিফট আটকে যায়।

পরে উদ্ধারকারীরা একটি লিফট জোরপূর্বক খুলে নিখোঁজ ছয়জনের মরদেহ উদ্ধার করেন।

 

ব্রাসেলস শ্রম প্রসিকিউটর অফিসের মুখপাত্র ব্রেখট স্পেইব্রুক জানান, উদ্ধার হওয়া ছয়জন আগে থেকে নিখোঁজ থাকা ব্যক্তিরাই হতে পারেন। তবে অন্য লিফটে বা ভবনের অন্য কোথাও আরও কেউ আটকে আছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় গুরুতর দগ্ধ অবস্থায় দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ছাড়া উদ্ধারকাজ চালানোর সময় প্রচণ্ড তাপে অসুস্থ হয়ে পড়া এক দমকলকর্মীকে ঘটনাস্থলেই চিকিৎসা দেওয়া হয়েছে।

 

ভয়াবহ এই দুর্ঘটনার খবর পেয়ে বেলজিয়ামের রাজা ফিলিপ এবং দেশটির প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভার বিকেলে ঘটনাস্থল পরিদর্শনে যান। কঠিন পরিস্থিতির মধ্যে সাহসিকতার সাথে কাজ করায় উদ্ধারকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন ব্রাসেলসের মেয়র ফিলিপ ক্লোজ। ভবনটিতে কিভাবে আগুন লেগেছে, তা এখনো স্পষ্ট নয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন।

উল্লেখ্য, নির্মাণাধীন এই অক্সি টাওয়ারটিতে ফ্ল্যাট, হোটেল, রেস্টুরেন্ট ও বার তৈরির কাজ চলছিল।