NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬ | ২৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ প্রথম ভাঁজ করা আইফোন উন্মোচনে অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা শৈশব থেকে হৃদরোগের সঙ্গে লড়াই, না ফেরার দেশে মিস অস্ট্রিয়া জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর
Logo
logo

গাভির দাম ৯৬৬৬ কোটি টাকা!


খবর   প্রকাশিত:  ২৯ নভেম্বর, ২০২৩, ০৯:৩৪ এএম

>
গাভির দাম ৯৬৬৬ কোটি টাকা!

অনেক মাস ধরেই বার্সেলোনা তাদের মিডফিল্ডার পাবলো পায়েজ গাভির চুক্তি নবায়নের আলাপ চালিয়ে যাচ্ছিল। তার বয়স ১৮ পেরিয়েছে দিনকয়েক আগেই। এরপর সময় যত গড়িয়ে যাচ্ছিল, বার্সেলোনার উৎকণ্ঠাও বাড়ছিল ক্রমেই। অবশেষে সেই উৎকণ্ঠার প্রহর শেষ হয়েছে।  বার্সেলোনার গাভির সঙ্গে চুক্তি নবায়নের আলোচনা দেখেছে আলোর মুখ। 

এই চুক্তির ফলে গাভির রিলিজ ক্লজ বা দাম বেড়ে দাঁড়াবে ১০০ কোটি ইউরো বা ৯৬৬৬ কোটি টাকা। অর্থাৎ, তাকে কোনো দল কিনতে চাইলে দিতে হবে এই সমপরিমাণ অর্থ। এই খবর আজ জানিয়েছেন ইউরোপীয় দলবদলের নির্ভরযোগ্য সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো। আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি, তবে শিগগিরই সেটা ঘোষণা দেবে বার্সা। 

 

গাভির সঙ্গে বার্সেলোনার বর্তমান যে চুক্তি আছে, সেটা শেষ হয়ে যাবে ২০২৩ সালের গ্রীষ্মেই। নতুন চুক্তির ফলে স্প্যানিশ এই মিডফিল্ডারের ২০২৬ সাল পর্যন্ত বার্সেলোনায় থাকা নিশ্চিত হলো।

বার্সেলোনার একাডেমি লা মাসিয়া থেকে মূল দলে উঠে সবশেষ খেলোয়াড় গাভি। গেল মৌসুমে তিনি প্রথমবারের মতো মূল দলে আসেন। এরপরই তিনি নজরে পড়ে গেছেন তার জাতীয় দলের কোচ লুইস এনরিকেরও। ক্লাব ও মূল দল দুই জায়গাতেই তিনি রীতিমতো অবিচ্ছেদ্য অংশই হয়ে উঠেছেন। 

 

সেই গাভির চুক্তিই কি না শেষ হয়ে যাচ্ছিল আগামী বছর। গেল গ্রীষ্মে তার ওপর চোখ ছিল বেশ কিছু ইউরোপীয় জায়ান্টের। তার এজেন্ট ইভান দে লা পেনার সঙ্গে দফায় দফায় আলোচনা চলেছে বার্সার। তবে সুফল মিলছিল না একটুও। যার ফলে তার ম্যানচেস্টার ইউনাইটেড, লিভারপুল, বায়ার্ন মিউনিখের মতো দলে যোগ দেওয়ার গুঞ্জনও মাথাচাড়া দিয়ে উঠতে থাকে বেশ। তবে গাভি বার্সেলোনা ছাড়া অন্য কোনো ক্লাবকেই বিকল্প হিসেবে দেখেননি, যার ফলে বার্সাতেই থেকে যান তিনি।

সব মিলিয়ে ৫৩ ম্যাচে বার্সেলোনার হয়ে খেলেছেন তিনি। ২ গোলের পাশাপাশি করেছেন ছয়টি অ্যাসিস্ট। চলতি মৌসুমে তিনি পাঁচটি লিগ ম্যাচের প্রতিটিতেই খেলেছেন শুরু থেকে, দলে ফ্রেঙ্কি ডি ইয়ং, ফ্র্যাঙ্ক কেসিদের মতো মিডফিল্ডার থাকার পরও তাকেই একাদশে সুযোগ দিয়েছেন কোচ জাভি হার্নান্দেজ। সবকিছুই ইঙ্গিত দিচ্ছিল তার চুক্তি নবায়নের, তবে শেষে বাঁধা হয়ে দাঁড়িয়েছিল বার্সার ফিন্যানসিয়াল ফেয়ার প্লের সমস্যাটি। ফ্যাব্রিজিও রোমানোর ভাষ্যমতে, সেটারও সমাধান হয়ে গেছে এবার।