NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, আগস্ট ২৩, ২০২৬ | ৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর অস্বস্তিকর প্রশ্নে সাংবাদিকের ওপর ক্ষেপলেন ট্রাম্প কিয়েভের ওপর রুশ ক্ষেপণাস্ত্র বর্ষণে বাড়ছে হতাহত, পরিস্থিতি থমথমে যুক্তরাজ্যে ধাওয়া দিতে গিয়ে দুর্ঘটনা, ২ পুলিশ কর্মকর্তাসহ নিহত ৭ গুলিতে প্রাণ হারালেন বিশ্বচ্যাম্পিয়ন বক্সার তেতে পরীমনির গাড়ি বিতর্ক ‘মাসরুর’ আসলে মাসরুর আরেফিন নন বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত নীতি বাতিল ইরান যুদ্ধের প্রভাবে এশিয়া থেকে সামরিক সম্পদ সরাচ্ছে যুক্তরাষ্ট্র, উদ্বিগ্ন মিত্ররা ট্রাম্প–কিম বৈঠকের ইঙ্গিত, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র হামলা ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল
Logo
logo

বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি


খবর   প্রকাশিত:  ০৯ জুলাই, ২০২৬, ০৯:০৭ এএম

বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি

ট্রেন্ট ব্রিজে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী টেস্টের রোমাঞ্চকর আবহ তখনো কাটেনি। মাঠের লড়াইয়ে যখন টানটান উত্তেজনা, ঠিক তখনই নেট দুনিয়ায় ঝড় তুলল ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসের ড্রেসিংরুমের একটি ভিডিও।

সতীর্থদের উদ্দেশে দেওয়া স্টোকসের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সেই আবেগঘন ভিডিও প্রকাশ হতেই বিশ্ব ক্রিকেটে তোলপাড় শুরু হয়। তবে এই ঘটনাকে কেন্দ্র করে এবার বড় ধরনের আইনি গ্যাঁড়াকলে পড়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ম্যাচ চলাকালীন ড্রেসিংরুমের ভেতরের ভিডিও প্রকাশ করে আইসিসির ‘অ্যান্টি-করাপশন কোড’ বা দুর্নীতি দমন বিধিমালা লঙ্ঘনের দায়ে অভিযুক্ত হয়েছে ইসিবি। 

 

বিবিসির বরাত দিয়ে জানা গেছে, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) শনিবার ইসিবিকে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে।

সেখানে অভিযোগ করা হয়েছে, খেলা চলাকালীন স্টোকসের অবসরের ঘোষণার ফুটেজ প্রকাশ করা খেলোয়াড় এবং ম্যাচ অফিশিয়ালদের সংরক্ষিত এলাকার (পিএমওএ) নীতিমালার স্পষ্ট লঙ্ঘন।

 

আইসিসির পিএমওএ ন্যূনতম মানদণ্ডের ২.২.১১ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো জাতীয় ক্রিকেট ফেডারেশন খেলোয়াড়দের ড্রেসিংরুমে ভিডিও বা অডিও সম্প্রচারের উদ্দেশ্যে স্থায়ী বা অস্থায়ী কোনো ভিডিও ক্যামেরা বা রেকর্ডিং সরঞ্জাম স্থাপন করতে পারবে না। শুধু তাই নয়, আইসিসি এর আগেও ইসিবিকে সতর্ক করেছিল যে, সংরক্ষিত এলাকায় ধারণকৃত যেকোনো ফুটেজে কোনো অডিও থাকা চলবে না এবং তা ম্যাচ শেষ হওয়ার আগে কোনোভাবেই প্রকাশ করা যাবে না। ইসিবি সেই নিয়ম ভেঙে খেলা চলাকালেই, বিশেষ করে চা-বিরতির ঠিক আগে ভিডিওটি প্রকাশ করে দেয়।

 

ভিডিওটি যখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল, মাঠের নাটকীয়তা তখন তুঙ্গে। অবসরের ঘোষণা আসার পরপরই নিজের প্রথম বলেই উইকেট তুলে নেন ৩৫ বছর বয়সী স্টোকস। তবে বিদায়টা রাঙাতে পারেননি এই ইংলিশ কিংবদন্তি। ম্যাচটি ১৬০ রানে হেরে যায় ইংল্যান্ড, আর সেই সাথে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় নিউজিল্যান্ড। তবে নিয়ম ভাঙার অভিযোগ উঠলেও ইসিবির বিরুদ্ধে বড় কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া নাও হতে পারে বলে গুঞ্জন রয়েছে।

 

বিদায়লগ্নে সতীর্থদের উদ্দেশে ড্রেসিংরুমে আবেগে ভাসেননি স্টোকস, বরং তাগিদ দিয়েছেন শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে যাওয়ার। ড্রেসিংরুমের সেই গোপন ভিডিওতে স্টোকসকে বলতে শোনা যায়, ‘আগামী দুদিন কী হতে যাচ্ছে তা আমি জানি। অধিনায়ক হিসেবে এবং ইংল্যান্ডের প্রতিনিধি হিসেবে এটাই আমার শেষ দুদিন। কেন এই সিদ্ধান্ত, সেই কারণ পরে জানানো যাবে। তবে এই দলের জন্য, তোমাদের জন্য আমি এর আগেও বহুবার নিজের সবটুকু উজাড় করে দিয়েছি। এবার শেষবারের মতো আরেকবার দিতে চাই। তোমাদের কাছে আমার একটাই চাওয়া, তোমরাও কি আমার মতো সবটুকু উজাড় করে দেবে?’

দলের ফিল্ডিং কোচ সারা টেলরের দিকে ইঙ্গিত করে স্টোকস আরো বলেন, ‘ফলাফল যাই হোক না কেন, আমি শুধু মাঠ থেকে বের হওয়ার সময় এটা নিশ্চিত হতে চাই যে, আমার এই একঝাঁক ছেলে এবং একজন নারী (সারা টেলর) গত দুদিন নিজেদের সবকিছু ঢেলে দিয়েছে। আবেগের বহিঃপ্রকাশ, পিঠ চাপড়ে দেওয়া এসব ম্যাচ শেষ হওয়া পর্যন্ত তোলা থাক। কারণ আমাদের এখনো অনেক কাজ বাকি। চলো মাঠে যাই এবং আগামী দুদিন নিজেদের সবটুকু উজার করে দিই।’

২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপ জয়ী, ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী এবং ২০১৫ সালের ঐতিহ্যবাহী অ্যাশেজজয়ী বেন স্টোকস ৭,২৭৩ রান এবং ২৫২টি উইকেট নিয়ে তার বর্ণাঢ্য টেস্ট ক্যারিয়ারের ইতি টানলেন।