NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, আগস্ট ২৩, ২০২৬ | ৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর অস্বস্তিকর প্রশ্নে সাংবাদিকের ওপর ক্ষেপলেন ট্রাম্প কিয়েভের ওপর রুশ ক্ষেপণাস্ত্র বর্ষণে বাড়ছে হতাহত, পরিস্থিতি থমথমে যুক্তরাজ্যে ধাওয়া দিতে গিয়ে দুর্ঘটনা, ২ পুলিশ কর্মকর্তাসহ নিহত ৭ গুলিতে প্রাণ হারালেন বিশ্বচ্যাম্পিয়ন বক্সার তেতে পরীমনির গাড়ি বিতর্ক ‘মাসরুর’ আসলে মাসরুর আরেফিন নন বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত নীতি বাতিল ইরান যুদ্ধের প্রভাবে এশিয়া থেকে সামরিক সম্পদ সরাচ্ছে যুক্তরাষ্ট্র, উদ্বিগ্ন মিত্ররা ট্রাম্প–কিম বৈঠকের ইঙ্গিত, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র হামলা ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল
Logo
logo

নিউইয়র্কে জামালপুর জেলা সোসাইটির অভিষেকে সম্প্রীতির জয়গান


খবর   প্রকাশিত:  ২৮ জুন, ২০২৬, ১০:০৬ এএম

নিউইয়র্কে জামালপুর জেলা সোসাইটির অভিষেকে সম্প্রীতির জয়গান

নিউইয়র্কে প্রবাসী জামালপুরবাসীর মিলনমেলায় অনুষ্ঠিত হয়েছে জামালপুর জেলা সোসাইটির নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান। গত ২১ জুন জ্যামাইকার হিলসাইড এভিনিউর আল আকসা পার্টি হলে আয়োজিত অনুষ্ঠানে কমিউনিটির কল্যাণ ও জামালপুরের উন্নয়নে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

জহুরুল ইসলামের সভাপতিত্বে ও এ এস এম আশাফুদৌলাহ লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামালপুরের কৃতি সন্তান  ডা. গোলাম মোক্তাদির এবং বিশেষ অতিথি ছিলেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন। তারা প্রবাসীদের ঐক্যবদ্ধভাবে সমাজ ও দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানের প্রথম পর্বে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীতের পর প্রয়াত সকল জামালপুরবাসীর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা মঈনউদ্দিন। এর আগে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন শিশু আয়ানউল্লাহ তালুকদার।

অনুষ্ঠানে জামালপুর সোসাইটির প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসারের সঞ্চালনায় ১৫ জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা জানানো হয়। তারা হলেন,  বীর মুক্তিযোদ্ধা গোলজার হোসেন, বীর মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার চুন্নু, বীর মুক্তিযোদ্ধা শরাফ সরকার, বীর মুক্তিযোদ্ধা আলমগীর , বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী, বীর মুক্তিযোদ্ধা মাসুদ আহমেদ, বীর মুক্তিযোদ্ধা ফেরদৌস আলম, বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা এনামুল হক, বীর মুক্তিযোদ্ধা জসীমউদ্দিন মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী এবং বীর মুক্তিযোদ্ধা ডা. ইউসুফ আলী।

 

পরে ২০২৬ থেকে ২০২৮ মেয়াদের জন্যে গঠিত কমিটির নেতৃবৃন্দকে শপথ পাঠ করান সাবেক সভাপতি সাঈদুর রহমান শেলী। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ হলেন, সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাবু, সহ-সভাপতি মো. দুলাল হোসেন, মিজানুর রহমান, মো, শামীম চৌধুরী, হুমায়ূন কবীর, সুলতান মাহমুদ, শরিফুল ইসলাম মিন্টু এবং শামসুল ইসলাম রাজা, সহ-সাধারণ সম্পাদক নূরউন্নবী নবীন, খোরশেদ আলম , শহিদুল ইসলাম মিন্টু, এবং মো. সোহাগ, সাংগঠনিক সম্পাদক-আহসান তানিন, কোষাধ্যক্ষ মো. আব্দুল লতিফ, আপ্যায়ন সম্পাদক শাকিল আহমেদ, প্রচার সম্পাদক এস এম হাসান আরিফ, দপ্তর সম্পাদক ফরিদুল ইসলাম, ক্রীড়া সম্পাদক সামিউল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক আব্দুর রাজ্জাক বাবু, সাহিত্য সম্পাদক আমজাদ হোসেন, মহিলা সম্পাদক জান্নাতুল অন্তরা, সমাজকল্যাণ সম্পাদক মামুনুর রশীদ, গণসংযোগ সম্পাদক আনোয়ার হোসেন। কার্যকরী সদস্যরা হলেন : ইঞ্জিনিয়ার শফিউল বাদল, মো. খলিলুল্লাহ, জহুরুল ইসলাম, এ এস এম আশাফুদৌলাহ, মো. রফিকুল হাসান শাফি, সামসামুল ইসলাম, রফিকুল ইসলাম বাবলু, মো. নূরল ইসলাম এবং ফয়সাল হক জন তালুকদার।

সংগঠনটির নতুন কমিটির সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাবুর পরিচালনায় অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে নবনির্বাচিত নেতারা প্রবাসী জামালপুরবাসীর কল্যাণে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। শেষে সাংস্কৃতিক পরিবেশনা  উপভোগ করেন অতিথিরা। এতে মনোমুগ্ধকর সঙ্গীত পরিবেশন করে জনপ্রিয় কন্ঠশিল্পী শশী।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সংগঠনটির উপদেষ্টা ইঞ্জিনিয়ার এ কে এম শফিকুল ইসলাম আকন্দ, সহ-সভাপতি সুলতান মাহমুদ, শফিকুল ইসলামসহ প্রমুখ। এ সময় মঞ্চে আরও ছিলেন উপদেষ্টা অজিৎ ভৌমিক, মোস্তাফিজুর রহমান তালুকদার খোকন এবং সদ্বীপ এসোসিয়েশনের আহ্বায়ক সিরাজুল মাওলাসহ অন্যান্যরো। উপদেষ্টামন্ডলীতে আরও রয়েছেন অ্যাডভোকেট মোর্শেদা জামান, ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম, সৈয়দ হাসিবুল গণি গালিব, সালাহউদ্দিন কাব্য, ইঞ্জিনিয়ার নাজমুল হাসান এবং মো. লিয়াকত হোসাইন।