NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, আগস্ট ২৩, ২০২৬ | ৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর অস্বস্তিকর প্রশ্নে সাংবাদিকের ওপর ক্ষেপলেন ট্রাম্প কিয়েভের ওপর রুশ ক্ষেপণাস্ত্র বর্ষণে বাড়ছে হতাহত, পরিস্থিতি থমথমে যুক্তরাজ্যে ধাওয়া দিতে গিয়ে দুর্ঘটনা, ২ পুলিশ কর্মকর্তাসহ নিহত ৭ গুলিতে প্রাণ হারালেন বিশ্বচ্যাম্পিয়ন বক্সার তেতে পরীমনির গাড়ি বিতর্ক ‘মাসরুর’ আসলে মাসরুর আরেফিন নন বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত নীতি বাতিল ইরান যুদ্ধের প্রভাবে এশিয়া থেকে সামরিক সম্পদ সরাচ্ছে যুক্তরাষ্ট্র, উদ্বিগ্ন মিত্ররা ট্রাম্প–কিম বৈঠকের ইঙ্গিত, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র হামলা
Logo
logo

অপেক্ষার অবসান, আগস্টে মুক্তি পাচ্ছে যশের ‘টক্সিক’


খবর   প্রকাশিত:  ২২ জুন, ২০২৬, ০৯:০৬ এএম

অপেক্ষার অবসান, আগস্টে মুক্তি পাচ্ছে যশের ‘টক্সিক’

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মুক্তির তারিখ পেল দক্ষিণী সুপারস্টার যশের বহুল আলোচিত ছবি ‘টক্সিক’। একাধিকবার তারিখ পরিবর্তনের পর নতুন ঘোষণা অনুযায়ী, আগামী ২৬ আগস্ট বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে ছবিটি।

 

রবিবার নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে বিষয়টি নিশ্চিত করেন যশ নিজেই। তার ঘোষণার পর থেকেই সিনেমাপ্রেমীদের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। বহুদিন ধরেই আলোচনায় থাকা এই মেগাবাজেট অ্যাকশন ড্রামাকে ঘিরে দর্শকদের প্রত্যাশা এখন তুঙ্গে।

‘মনস্টার মাইন্ড ক্রিয়েশন’ এবং ভেঙ্কট কে নারায়ণার কেভিএন প্রোডাকশনের ব্যানারে নির্মিত ‘টক্সিক’-এর ঘোষণা আসে ২০২৩ সালে।

প্রথমে ২০২৪ সালে শুটিং শুরুর পরিকল্পনা থাকলেও নানা জটিলতায় কাজ শুরুতে দেরি হয়। এরপর ২০২৫ সালের একাধিক সময়ে মুক্তির তারিখ ঘোষণা করা হলেও প্রতিবারই তা পিছিয়ে যায়।

 

চলতি বছরের মার্চে ছবিটি মুক্তির কথা থাকলেও আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতির কারণে সেই সিদ্ধান্তও স্থগিত করা হয়। পরে জুনে নতুন তারিখ ঘোষণা করা হলেও শেষ পর্যন্ত চূড়ান্তভাবে ২৬ আগস্টকে বেছে নেওয়া হয়েছে মুক্তির দিন হিসেবে।

 

গোয়ার নব্বইয়ের দশকের প্রেক্ষাপটে নির্মিত ‘টক্সিক’ মূলত মাদকচক্র, অপরাধ ও ক্ষমতার লড়াইকে কেন্দ্র করে তৈরি একটি অ্যাকশন-ড্রামা। নির্মাতাদের দাবি অনুযায়ী, ছবিটি হবে মারকাটারি অ্যাকশন ও আবেগঘন গল্পের মিশ্রণ।

ছবিটি কন্নড় ও ইংরেজি ভাষায় নির্মিত হলেও মুক্তি পাবে হিন্দি, তেলুগু, তামিল ও মালয়ালম ভাষায়, যাতে সর্বভারতীয় দর্শকের কাছে পৌঁছাতে পারে।

যশের বিপরীতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে কিয়ারা আদভানিকে। পাশাপাশি বিশেষ চরিত্রে রয়েছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি।

হুমা কুরেশি অভিনয় করছেন ‘এলিজাবেথ’ চরিত্রে, আর রুক্মিণী বসন্তকে দেখা যাবে ‘মেলিসা’ হিসেবে। নয়নতারাও রয়েছেন একটি গুরুত্বপূর্ণ ও শক্তিশালী চরিত্রে।