NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, আগস্ট ২৩, ২০২৬ | ৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর অস্বস্তিকর প্রশ্নে সাংবাদিকের ওপর ক্ষেপলেন ট্রাম্প কিয়েভের ওপর রুশ ক্ষেপণাস্ত্র বর্ষণে বাড়ছে হতাহত, পরিস্থিতি থমথমে যুক্তরাজ্যে ধাওয়া দিতে গিয়ে দুর্ঘটনা, ২ পুলিশ কর্মকর্তাসহ নিহত ৭ গুলিতে প্রাণ হারালেন বিশ্বচ্যাম্পিয়ন বক্সার তেতে পরীমনির গাড়ি বিতর্ক ‘মাসরুর’ আসলে মাসরুর আরেফিন নন বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত নীতি বাতিল ইরান যুদ্ধের প্রভাবে এশিয়া থেকে সামরিক সম্পদ সরাচ্ছে যুক্তরাষ্ট্র, উদ্বিগ্ন মিত্ররা ট্রাম্প–কিম বৈঠকের ইঙ্গিত, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র হামলা
Logo
logo

অর্থাভাবে আটকে ছিল মারাঠি সিনেমা, মুক্তির ব্যবস্থা করে দিলেন শাহরুখ


খবর   প্রকাশিত:  ২০ জুন, ২০২৬, ০৮:০৬ এএম

অর্থাভাবে আটকে ছিল মারাঠি সিনেমা, মুক্তির ব্যবস্থা করে দিলেন শাহরুখ

শুধু পর্দার নায়ক নন, বাস্তব জীবনেও মানবিকতার জন্য বারবার প্রশংসিত হয়েছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। এবারও তেমনই এক ঘটনার খবর সামনে এসেছে।

আর্থিক সংকটে মুক্তি অনিশ্চিত হয়ে পড়া একটি মারাঠি সিনেমাকে মুক্তির ব্যবস্থা করে দিয়েছেন কিং খান।

 

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পরিচালক প্রবীণ তার্ডের মারাঠি ছবি ‘দেউল ব্যান্ড ২’ স্বল্প বাজেটের হলেও বড় পরিসরে মুক্তির পরিকল্পনা ছিল। কিন্তু ডিজিটাল সিনেমা প্যাকেজ (ডিসিপি) বাবদ অতিরিক্ত ব্যয়ের কারণে ছবিটির মুক্তি প্রায় আটকে যায়।

সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রবীণ তার্ডে জানান, শুরুতে ডিসিপির জন্য ১২ লাখ রুপি বাজেট রাখা হলেও পরে সেই খরচ বেড়ে দাঁড়ায় ৪২ লাখ রুপিতে।

অথচ প্রেক্ষাগৃহে সিনেমা মুক্তির জন্য ডিসিপি ফরম্যাট অপরিহার্য। প্রয়োজনীয় অর্থ জোগাড় করতে না পেরে শেষ পর্যন্ত তারা যোগাযোগ করেন শাহরুখ খানের প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্ট–এর সঙ্গে।

 

পরিচালকের ভাষ্যে, পরিস্থিতির কথা জানার পর বিষয়টি শাহরুখ খানের নজরে আসে। সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি ছবিটি সম্পর্কে খোঁজখবর নেন।

এরপর নিজের টিমকে নির্দেশ দেন, ‘মারাঠি ছবিটিকে ডিসিপি দিয়ে দিন। টাকার বিষয়টা আমরা পরেও মেটাতে পারব। ছবিটা যদি ভালো হয়, তবে ডিসিপি দেওয়া উচিত।’

 

প্রবীণ তার্ডে জানান, শাহরুখের নির্দেশেই ৪২ লাখ রুপির ডিজিটাল সিনেমা প্যাকেজের বকেয়া মওকুফ করা হয়। ফলে নির্ধারিত সময়েই মুক্তি পায় ‘দেউল ব্যান্ড ২’।

 

পরিচালকের দাবি, শাহরুখের এই সহযোগিতা না পেলে ছবিটির মুক্তিই অনিশ্চিত হয়ে পড়ত। 

তিনি আরো বলেন, শাহরুখ আবারও প্রমাণ করেছেন যে, তার কাছে অর্থের চেয়ে সিনেমার মূল্য অনেক বেশি।

মুক্তির পর ছবিটি বক্স অফিসেও দারুণ সাফল্য পেয়েছে। প্রায় ৮ কোটি রুপি বাজেটে নির্মিত ‘দেউল ব্যান্ড ২’ ইতিমধ্যে প্রায় ১০০ কোটি রুপির ব্যবসার কাছাকাছি পৌঁছে গেছে বলে দাবি করেছেন নির্মাতা। পাশাপাশি দর্শক ও সমালোচকদের কাছ থেকেও প্রশংসা কুড়াচ্ছে সিনেমাটি।

এদিকে, শাহরুখ খান বর্তমানে তার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’–এর কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন।