NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, আগস্ট ২৩, ২০২৬ | ৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর অস্বস্তিকর প্রশ্নে সাংবাদিকের ওপর ক্ষেপলেন ট্রাম্প কিয়েভের ওপর রুশ ক্ষেপণাস্ত্র বর্ষণে বাড়ছে হতাহত, পরিস্থিতি থমথমে যুক্তরাজ্যে ধাওয়া দিতে গিয়ে দুর্ঘটনা, ২ পুলিশ কর্মকর্তাসহ নিহত ৭ গুলিতে প্রাণ হারালেন বিশ্বচ্যাম্পিয়ন বক্সার তেতে পরীমনির গাড়ি বিতর্ক ‘মাসরুর’ আসলে মাসরুর আরেফিন নন বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত নীতি বাতিল ইরান যুদ্ধের প্রভাবে এশিয়া থেকে সামরিক সম্পদ সরাচ্ছে যুক্তরাষ্ট্র, উদ্বিগ্ন মিত্ররা ট্রাম্প–কিম বৈঠকের ইঙ্গিত, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র হামলা
Logo
logo

কুৎসা রটানোর প্রতিবাদ চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকার একাংশের


খবর   প্রকাশিত:  ১৯ জুন, ২০২৬, ০৭:০৬ পিএম

কুৎসা রটানোর প্রতিবাদ চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকার একাংশের

সংগঠনের কার্যকরী পরিষদের সদস্য ও আজীবন সদস্যদের বিরুদ্ধে কুৎসা রটানোর অভিযোগ এনে এর প্রতিবাদ জানিয়েছেন চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকার মাকসুদ ও মাসুদ পরিষদ। তারা দাবি করেন, সংগঠনের কিছু ব্যক্তির ভূমিকা ও কর্মকাণ্ডের কারণে দীর্ঘদিন ধরে সংকট ও অস্থিরতা তৈরি হয়েছে।

গত ১৫ জুন সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির একাংশের সভাপতি মাকসুদুল হক চৌধুরী এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাসুদ হোসেন সিরাজি।

সংবাদ সম্মেলনে বক্তারা , ২০০৯, ২০১৪, ২০১৭ এবং ২০২২ সালের বিভিন্ন সময়ে নির্বাচন, কমিটি গঠন ও আর্থিক হিসাব-নিকাশ নিয়ে অনিয়মের অভিযোগ তুলেন। তারা দাবি করেন, কিছু ক্ষেত্রে হিসাব-নিকাশে স্বচ্ছতার অভাব ছিল এবং অর্থ ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন উঠেছে।

সংবাদ সম্মেলনে বক্তারা ২০২৪ সালের নির্বাচনে অংশ নেওয়া তাহের ও আরিফ প্যানেলের বিরুদ্ধে নির্বাচনের পর ফলাফল পরিবর্তন এবং ঘোষণায় অনিয়ম, ভবন দখল, ভাড়া আদায় ও ব্যাংক হিসাব নিয়ন্ত্রণের অভিযোগ তুলেন। একই সঙ্গে ভবন ব্যবস্থাপনা ও প্রশাসনিক নিয়ন্ত্রণ ঘিরে একাধিকবার উত্তেজনা ও আইনি জটিলতার কথাও উল্লেখ করা হয়।

তবে তারা দাবি করেন, আদালত সংশ্লিষ্ট কিছু অভিযোগ খারিজ করেছে এবং তারা আইনি প্রতিকার চেয়ে পাল্টা মামলা করেছেন। শেষে নেতারা সংগঠনের ঐক্য ও স্বচ্ছতা বজায় রাখতে সব পক্ষকে বিভাজন ভুলে নিয়মতান্ত্রিকভাবে কাজ করার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের কো-চেয়ারম্যান শাহজাহান সিরাজি, ট্রাস্টি বোর্ডের সদস্য ও প্রতিষ্ঠাতা সদস্য হাসান চৌধুরী, উপদেষ্টা মোহাম্মদ দিদার, তারিখ চৌধুরী দীপু, সাবেক সভাপতি আহসান হাবিব, সিনিয়র সহ-সভাপতি মোক্তাদির বিল্লাহসহ অন্যান্য নেতৃবৃন্দ।