NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, আগস্ট ২৩, ২০২৬ | ৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর অস্বস্তিকর প্রশ্নে সাংবাদিকের ওপর ক্ষেপলেন ট্রাম্প কিয়েভের ওপর রুশ ক্ষেপণাস্ত্র বর্ষণে বাড়ছে হতাহত, পরিস্থিতি থমথমে যুক্তরাজ্যে ধাওয়া দিতে গিয়ে দুর্ঘটনা, ২ পুলিশ কর্মকর্তাসহ নিহত ৭ গুলিতে প্রাণ হারালেন বিশ্বচ্যাম্পিয়ন বক্সার তেতে পরীমনির গাড়ি বিতর্ক ‘মাসরুর’ আসলে মাসরুর আরেফিন নন বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত নীতি বাতিল ইরান যুদ্ধের প্রভাবে এশিয়া থেকে সামরিক সম্পদ সরাচ্ছে যুক্তরাষ্ট্র, উদ্বিগ্ন মিত্ররা ট্রাম্প–কিম বৈঠকের ইঙ্গিত, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র হামলা
Logo
logo

পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প


খবর   প্রকাশিত:  ১৭ জুন, ২০২৬, ০৯:০৬ এএম

পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প

ইরানের সঙ্গে হওয়া শান্তিচুক্তির মূল লক্ষ্য সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইরান যেন কখনো পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে।

মঙ্গলবার ফ্রান্সে অনুষ্ঠিত জি৭ সম্মেলনে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ কথা বলেন।

 

মার্কিন প্রেসিডেন্ট সতর্ক করে জানান, যদি ইরান পারমাণবিক অস্ত্র অর্জনের পথে এগোয়, তাহলে দেশটির ওপর ‘সর্বনাশ’ নেমে আসবে।


 

ট্রাম্পের ভাষায়, ‘চুক্তির মূল বিষয় হচ্ছে ইরান পারমাণবিক অস্ত্র পাবে না। আর যদি তারা তা করার চেষ্টা করে, তাহলে তাদের ওপর ভয়াবহ পরিস্থিতি নেমে আসবে।

সাম্প্রতিক যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে ঘিরে বিভিন্ন মহলে ইরানে সম্ভাব্য মার্কিন অর্থনৈতিক সহায়তা বা বিনিয়োগের আলোচনা চললেও ট্রাম্পের এই বক্তব্যে স্পষ্ট হয়েছে যে ওয়াশিংটন এমন কোনো প্রতিশ্রুতি দেয়নি।

তবে চুক্তির অন্যান্য শর্ত, নিষেধাজ্ঞা শিথিলকরণ বা ভবিষ্যৎ অর্থনৈতিক সহযোগিতা নিয়ে তিনি বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেননি।