NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, আগস্ট ২৩, ২০২৬ | ৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর অস্বস্তিকর প্রশ্নে সাংবাদিকের ওপর ক্ষেপলেন ট্রাম্প কিয়েভের ওপর রুশ ক্ষেপণাস্ত্র বর্ষণে বাড়ছে হতাহত, পরিস্থিতি থমথমে যুক্তরাজ্যে ধাওয়া দিতে গিয়ে দুর্ঘটনা, ২ পুলিশ কর্মকর্তাসহ নিহত ৭ গুলিতে প্রাণ হারালেন বিশ্বচ্যাম্পিয়ন বক্সার তেতে পরীমনির গাড়ি বিতর্ক ‘মাসরুর’ আসলে মাসরুর আরেফিন নন বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত নীতি বাতিল ইরান যুদ্ধের প্রভাবে এশিয়া থেকে সামরিক সম্পদ সরাচ্ছে যুক্তরাষ্ট্র, উদ্বিগ্ন মিত্ররা ট্রাম্প–কিম বৈঠকের ইঙ্গিত, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র হামলা
Logo
logo

ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি


খবর   প্রকাশিত:  ১৫ জুন, ২০২৬, ০৯:০৬ এএম

ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি

তারকাদের এক ঝলক দেখতে ভক্তদের উন্মাদনা নতুন কিছু নয়। তবে সেই উচ্ছ্বাস কখনো কখনো নিরাপত্তার জন্যও চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।

সম্প্রতি একটি প্রচারণামূলক অনুষ্ঠানে এমনই এক পরিস্থিতির মুখোমুখি হন অভিনেত্রী রাশমিকা মান্দানা ও কৃতি শ্যানন। সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

 

২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ‘ককটেল’ দর্শকপ্রিয়তা ও বক্স অফিস সাফল্যের কারণে আজও আলোচিত। সেই জনপ্রিয়তার ধারাবাহিকতায় নতুন কাস্ট নিয়ে নির্মিত হয়েছে ‘ককটেল ২’, যেখানে অভিনয় করেছেন শহিদ কাপুর, কৃতি শ্যানন ও রাশমিকা মান্দানা।

সিনেমাটি মুক্তির আগে চলছে জোর প্রচারণা, আর সেই প্রচারণার এক অনুষ্ঠানেই তৈরি হয় অস্বস্তিকর পরিস্থিতি।

 

অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় প্রিয় তারকাদের ঘিরে ভিড় করেন অসংখ্য ভক্ত। সেলফি ও কাছ থেকে দেখার আগ্রহে মুহূর্তেই চারপাশে তৈরি হয় বিশৃঙ্খলা। পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তাকর্মীদেরও বেশ বেগ পেতে হয়।

 

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ভিড়ের মধ্যে রাশমিকাকে নিরাপদে এগিয়ে নিতে কৃতি শ্যানন দুই হাত দিয়ে তাকে আগলে রাখছেন। নিরাপত্তাকর্মীদের সহায়তায় দুজন গাড়ির দিকে এগিয়ে যাওয়ার সময়ও কয়েকজন ভক্ত তাদের খুব কাছাকাছি চলে এসে ছবি তোলার চেষ্টা করেন। এতে কিছু সময়ের জন্য পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে।

ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই অতিরিক্ত ভিড় ও ব্যক্তিগত পরিসরের প্রতি অসচেতন আচরণের সমালোচনা করেছেন। একই সঙ্গে রাশমিকার প্রতি কৃতি শ্যাননের যত্নশীল ও সহায়ক মনোভাবের প্রশংসাও করেছেন অসংখ্য নেটিজেন।

 

তারকাদের জনপ্রিয়তার কারণে এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নতুন নয়। এর আগেও বিভিন্ন অনুষ্ঠান ও জনসমাগমে ভক্তদের অতিরিক্ত উচ্ছ্বাসের কারণে অনেক অভিনেতা-অভিনেত্রীকে নিরাপত্তাজনিত সমস্যার মুখোমুখি হতে হয়েছে। সাম্প্রতিক এই ঘটনাও সেই আলোচনাকে আবার সামনে নিয়ে এসেছে।