NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, আগস্ট ২৩, ২০২৬ | ৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর অস্বস্তিকর প্রশ্নে সাংবাদিকের ওপর ক্ষেপলেন ট্রাম্প কিয়েভের ওপর রুশ ক্ষেপণাস্ত্র বর্ষণে বাড়ছে হতাহত, পরিস্থিতি থমথমে যুক্তরাজ্যে ধাওয়া দিতে গিয়ে দুর্ঘটনা, ২ পুলিশ কর্মকর্তাসহ নিহত ৭ গুলিতে প্রাণ হারালেন বিশ্বচ্যাম্পিয়ন বক্সার তেতে পরীমনির গাড়ি বিতর্ক ‘মাসরুর’ আসলে মাসরুর আরেফিন নন বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত নীতি বাতিল ইরান যুদ্ধের প্রভাবে এশিয়া থেকে সামরিক সম্পদ সরাচ্ছে যুক্তরাষ্ট্র, উদ্বিগ্ন মিত্ররা ট্রাম্প–কিম বৈঠকের ইঙ্গিত, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র হামলা
Logo
logo

নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?


খবর   প্রকাশিত:  ১৩ জুন, ২০২৬, ০৯:০৬ এএম

নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?

ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান সামরিক ও কূটনৈতিক টানাপড়েনের মধ্যে উভয় পক্ষের অবস্থানে নমনীয়তার ইঙ্গিত দেখা গেলেও এখনো স্থায়ী সমঝোতা অর্জনের পথ অনিশ্চিত। এ অবস্থায় চলমান এই সংঘাত থেকে বেরিয়ে আসার জন্য একটি ‘সম্মানজনক পথ’ খুঁজছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

 

 

আন্তর্জাতিক বিশ্লেষক আন্দ্রেয়া দেসির মতে, ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ যুক্তরাষ্ট্রের জন্য একটি ‘কৌশলগত বিপর্যয়’ হিসেবে দেখা দিয়েছে।

আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইতালির আমেরিকান ইউনিভার্সিটি অব রোমের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রভাষক আন্দ্রেয়া দেসি বলেন, ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বারবার অবস্থান পরিবর্তনের ঘটনা প্রশাসনের অভ্যন্তরীণ বিভক্তির ইঙ্গিত বহন করে।

তবে সাম্প্রতিক ঘণ্টাগুলোতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যে বার্তা দেওয়া হচ্ছে, তা তুলনামূলক ইতিবাচক বলেও মন্তব্য করেন তিনি। তার মতে, এতে কূটনৈতিক অগ্রগতির সম্ভাবনা তৈরি হতে পারে, যদিও পরিস্থিতি খুব দ্রুত পরিবর্তিত হওয়ার ঝুঁকি এখনো রয়েছে।

 

তিনি আরো জানান, সম্ভাব্য চুক্তির খসড়া নথি সম্পর্কিত বিভিন্ন তথ্য ফাঁস হওয়ার পর ধারণা করা হচ্ছে যে ট্রাম্প সমঝোতায় পৌঁছাতে তার আগের কিছু দাবি থেকে সরে এসেছেন।

তবে তিনি সতর্ক করে বলেন, চুক্তি নিয়ে প্রকাশ্য বার্তাগুলোকে সতর্কতার সঙ্গে মূল্যায়ন করতে হবে। কারণ যুক্তরাষ্ট্রকে শুধু আন্তর্জাতিক পর্যায়েই নয়, নিজ দেশের জনমত এবং ইসরায়েলের কাছেও সম্ভাব্য সমঝোতাকে গ্রহণযোগ্য করে তুলতে হবে।