NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬ | ১৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা নিউইয়র্কে ছুরিকাঘাতের ঘটনায় নারী ব্যাংক কর্মকর্তা নিহত শাটডাউন ঠেকাতে বড় সিদ্ধান্ত, ৩৭০–৪৮ ভোটে বাজেট বিল পাস মার্কিন হাউসে ‘১৯৪৫-এর বিশ্বব্যবস্থা দিয়ে ২০২৬ চলবে না’: জাতিসংঘ সংস্কারের ডাক গুতেরেসের সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের
Logo
logo

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ আইপিএএমএস সেমিনার আজ


খবর   প্রকাশিত:  ১৭ ডিসেম্বর, ২০২৪, ০৪:২৮ পিএম

>
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ আইপিএএমএস সেমিনার আজ
বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর যৌথ আয়োজনে চার দিনব্যাপী ৪৬তম বার্ষিক ইন্দো-প্যাসিফিক আর্মি ম্যানেজমেন্ট সেমিনার (আইপিএএমএস) সোমবার (১২ সেপ্টম্বর) ঢাকায় শুরু হচ্ছে। রাজধানীর একটি হোটেলে উদ্ধোধনী অনুষ্ঠানে অংশ নেবেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এবং যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর প্যাসিফিক অঞ্চলের প্রধান জেনারেল চার্লস ফ্লিন। জানা যায়, সেমিনারে সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা নিজেদের মতামত ও ধারণাগুলো পরস্পরের সঙ্গে বিনিময় করার মাধ্যমে তাদের কর্ম পরিব্যাপ্তি ও সমঝোতা আরও দৃঢ়তর করবেন। এবারের সেমিনারের প্রতিপাদ্য বিষয় হলো ‘ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি ও নিরাপত্তা বজায় রাখার সম্ভাবনা ও চ্যালেঞ্জ’। ঢাকাস্থ মার্কিন দূতাবাসের তথ্য বলছে, পারস্পরিক বোঝাপড়া, সংলাপ ও বন্ধুত্বের মাধ্যমে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বাড়ানোই এ সেমিনারের মূল উদ্দেশ্য। দূতাবাস জানায়, কনফারেন্সে প্লেনারি অধিবেশনের পাশাপাশি অংশগ্রহণকারীরা ছোট ছোট দলে ভাগ হয়ে প্রতিপাদ্য বিষয়ের সুনির্দিষ্ট দিকগুলো নিয়ে আলোচনা করবেন। এছাড়াও অংশগ্রহণকারীরা বিশিষ্ট অতিথি বক্তাদের কাছ থেকে শান্তিরক্ষা কার্যক্রম, মানবিক সহায়তা/দুর্যোগে ত্রাণ বিতরণ, নেতৃত্বের বিকাশ এবং নারীর ক্ষমতায়ন ইত্যাদি বিষয়ের ওপর বিষয়ভিত্তিক বক্তব্য শুনবেন এবং আলোচনায় অংশ নেবেন।