NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, আগস্ট ২৩, ২০২৬ | ৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর অস্বস্তিকর প্রশ্নে সাংবাদিকের ওপর ক্ষেপলেন ট্রাম্প কিয়েভের ওপর রুশ ক্ষেপণাস্ত্র বর্ষণে বাড়ছে হতাহত, পরিস্থিতি থমথমে যুক্তরাজ্যে ধাওয়া দিতে গিয়ে দুর্ঘটনা, ২ পুলিশ কর্মকর্তাসহ নিহত ৭ গুলিতে প্রাণ হারালেন বিশ্বচ্যাম্পিয়ন বক্সার তেতে পরীমনির গাড়ি বিতর্ক ‘মাসরুর’ আসলে মাসরুর আরেফিন নন বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত নীতি বাতিল ইরান যুদ্ধের প্রভাবে এশিয়া থেকে সামরিক সম্পদ সরাচ্ছে যুক্তরাষ্ট্র, উদ্বিগ্ন মিত্ররা ট্রাম্প–কিম বৈঠকের ইঙ্গিত, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র হামলা
Logo
logo

লেবাননে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন লেবানিজ সেনা নিহত


খবর   প্রকাশিত:  ০৭ জুন, ২০২৬, ০৯:০৬ এএম

লেবাননে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন লেবানিজ সেনা নিহত

দক্ষিণ লেবাননে একটি সামরিক যান লক্ষ্য করে চালানো ইসরায়েলি হামলায় লেবাননের সেনাবাহিনীর কয়েকজন সদস্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন সেনা কর্মকর্তাও রয়েছেন বলে শনিবার জানিয়েছে লেবাননের সশস্ত্র বাহিনী।

 

আরবি সংবাদমাধ্যমের বরাতে লেবাননের নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, নিহত কর্মকর্তা কর্নেল পদমর্যাদার ছিলেন। হামলায় তার গাড়িচালকও নিহত হয়েছেন। তবে তাদের নাম এখনো প্রকাশ করা হয়নি। ঘটনার পরপরই ইসরায়েলি সেনাবাহিনী এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

 

সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, খারদালি-নাবাতিয়াহ সড়কে তাদের একটি সামরিক যান লক্ষ্য করে হামলাটি চালানো হয়। এতে কয়েকজন সেনাসদস্য প্রাণ হারান।

লেবাননের সেনাবাহিনী ঐতিহাসিকভাবে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে সংঘাতে সরাসরি জড়ানো এড়িয়ে চলেছে। বর্তমান সংঘাতেও তারা ইসরায়েলের বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপে অংশ নেয়নি।

তবুও এই হামলায় লেবাননের নিয়মিত সেনাবাহিনীর সদস্যদের প্রাণহানি দেশটিতে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

 

এই হামলা এমন এক সময়ে ঘটল, যখন লেবানন-ইসরায়েল সীমান্তে উত্তেজনা অব্যাহত রয়েছে এবং দুই পক্ষের মধ্যে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়ছে।