NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬ | ১৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা নিউইয়র্কে ছুরিকাঘাতের ঘটনায় নারী ব্যাংক কর্মকর্তা নিহত শাটডাউন ঠেকাতে বড় সিদ্ধান্ত, ৩৭০–৪৮ ভোটে বাজেট বিল পাস মার্কিন হাউসে ‘১৯৪৫-এর বিশ্বব্যবস্থা দিয়ে ২০২৬ চলবে না’: জাতিসংঘ সংস্কারের ডাক গুতেরেসের সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের
Logo
logo

দুই ঈদের দিনকে ছুটি ঘোষণার দাবিতে মার্কিন কংগ্রেসে বিল


Shibbir Ahmed   প্রকাশিত:  ০৫ জুন, ২০২৬, ০৬:০৬ পিএম

দুই ঈদের দিনকে ছুটি ঘোষণার দাবিতে মার্কিন কংগ্রেসে বিল
নিউ ইয়র্ক: দুই ঈদের দিনকে যুক্তরাষ্ট্রে কেন্দ্রীয়ভাবে ছুটি ঘোষণা করতে কংগ্রেসে একটি বিল উত্থাপন করা হয়েছে। নিউ ইয়র্কে ডেমেক্রেটিক পার্টির কংগ্রেস সদস্য গ্রেস মেং এবং একই দলের ইন্ডিয়ানার কংগ্রেস সদস্য আন্দ্রে কারসন ২৭ মে যৌথভাবে এ বিল উত্থাপন করেন। ঈদুল আজহার দিন সবাইকে ‘ঈদ মোবারক’ জানিয়ে নিউ ইয়র্কে বাংলাদেশি অধ্যুষিত কুইন্সের জ্যামাইকা-ফ্লাশিং এলাকা থেকে নির্বাচিত কংগ্রেস সদস্য গ্রেস মেং বলেন, “যুক্তরাষ্ট্রের উন্নয়নে নিরলসভাবে অবদান রাখা লাখো মুসলমানের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের দুটি দিনকে সরকারি ছুটি ঘোষণার দাবিটি অনেক আগেই পূরণ হওয়া উচিত ছিল। “বিলম্বে হলেও আমরা পুনরায় বিলটি উত্থাপন করতে পেরে নিজেদের সৌভাগ্যবান মনে করছি এবং তা আইনে পরিণত না হওয়া পর্যন্ত সরব থাকব।” এর আগে ২০২৪ সালে আরো কয়েকজন কংগ্রেস সদস্যের সহায়তায় এইচআর-৮৭৫৫ নম্বরের বিলটি ‘ঈদ ডে অ্যাক্ট’উত্থাপন করা হলেও তা ভোটের উপযোগী সমর্থন পায়নি। কয়েক বছরের ব্যবধানে মার্কিন রাজনীতি ও প্রশাসনে অনেক পরিবর্তন ঘটেছে। নিউ ইয়র্ক সিটির ৪৫০ বছরের ইতিহাসে গত নভেম্বরের নির্বাচনে প্রথম মুসলমান-আমেরিকান মেয়র নির্বাচিত হয়েছেন জোহরান মামদানি। মিশিগান, ভার্জিনিয়া, পেনসিলভেনিয়াসহ বেশ কয়েকটি অঞ্চলে ভোটের ময়দানে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন মুসলিম আমেরিকানরা। বেশ কয়েকটি স্টেট ও সিটিতে স্কুল-কলেজ, অফিস-আদালতে ঈদের দিন মুসলমানদের ছুটির নিয়মও চালু হয়েছে এর মধ্যে। নিউ ইয়র্ক সিটির সকল শিক্ষা প্রতিষ্ঠানে দুই ঈদের দিন ছুটি ঘোষণার বিধি কার্যকর হয়েছে ২০১৫ সালেই। এছাড়া মেরিল্যান্ড, ম্যাসাচুসেটস, মিশিগান, মিনেসোটা, ইলিনয়, ভার্জিনিয়াসহ বেশ কয়েকটি স্টেটে মুসলমান শিক্ষার্থী ও কর্মীরা ঈদের দিন চাইলেই ছুটি পান। কংগ্রেসে উত্থাপিত সর্বশেষ বিলটি আইনে পরিণত হলে যুক্তরাষ্ট্রের মুসলমানদের বহু দিনের একটি দাবি পুরণ হবে।