NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ৫, ২০২৬ | ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু : তদন্ত প্রতিবেদন জমা খলিলুর রহমানকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী ট্রাম্পের বিলিয়ন ডলারের তহবিল আটকা, নেপথ্যে কী ইরানের ৩ শহরে হবে খামেনির জানাজা ও শেষ বিদায়ের আয়োজন বিশ্বকাপের সবচেয়ে ‘বুড়ো’ ও তরুণ খেলোয়াড় কে ‘টয় স্টোরি ৫’-এর গান দিয়ে আবারও কান্ট্রি মিউজিকে সুইফট অসহায় মানুষের পাশে থাকতে নেতাকর্মীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর সাবমেরিন ক্যাবল সুরক্ষায় পানির নিচে ড্রোন প্রযুক্তি তৈরি করবে আকাস হরমুজে চলাচলকারী জাহাজগুলোর প্রতি ইরানের সতর্কবার্তা টাইব্রেকার রোমাঞ্চে আর্সেনালকে হারিয়ে ফের ইউরোপসেরা পিএসজি
Logo
logo

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল


খবর   প্রকাশিত:  ০৪ জুন, ২০২৬, ০৯:০৬ এএম

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল

বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে নিউইয়র্কে সর্বদলীয় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩০ মে শনিবার বিকেলে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র ব্যানারে জ্যাকসন হাইটসের বাংলাদেশ স্ট্রিট সংলগ্ন নবান্ন রেস্টুরেন্টের সামনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‘তোমার কীর্তির চেয়ে তুমি মহান’ শীর্ষক ব্যানারের সামনে অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি ও এনওয়াই হোম কেয়ারের চেয়ারম্যান এম আজিজ। এ সময় উপস্থিত ছিলেন ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার ও আমেরিকান ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশনের পরিচালক অ্যাটর্নি মঈন চৌধুরী, বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য গোলাম ফারুক শাহীন, যুবদলের কেন্দ্রীয় নেতা আবু সাঈদ আহমেদ ও এম এ বাতিন, যুক্তরাষ্ট্র বিএনপির কোষাধ্যক্ষ জসীম ভূঁইয়া, সিনিয়র সদস্য এম এ সবুর, মহিলা বিষয়ক সম্পাদক সৈয়দা মাহমুদা শিরিনসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও গুড শেফার্ড হোম কেয়ারের সিইও গিয়াস আহমেদ। দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।


অনুষ্ঠানে উপস্থিত প্রবাসীদের মধ্যে জায়নামাজ বিতরণ করা হয়। হাজারো মানুষের মধ্যে তবারক পরিবেশন করা হয়।
আয়োজকরা জানান, এক দশকেরও বেশি সময় ধরে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে এ ধরনের দোয়া মাহফিল ও স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়ে আসছে।