NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, আগস্ট ২৩, ২০২৬ | ৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর অস্বস্তিকর প্রশ্নে সাংবাদিকের ওপর ক্ষেপলেন ট্রাম্প কিয়েভের ওপর রুশ ক্ষেপণাস্ত্র বর্ষণে বাড়ছে হতাহত, পরিস্থিতি থমথমে যুক্তরাজ্যে ধাওয়া দিতে গিয়ে দুর্ঘটনা, ২ পুলিশ কর্মকর্তাসহ নিহত ৭ গুলিতে প্রাণ হারালেন বিশ্বচ্যাম্পিয়ন বক্সার তেতে পরীমনির গাড়ি বিতর্ক ‘মাসরুর’ আসলে মাসরুর আরেফিন নন বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত নীতি বাতিল ইরান যুদ্ধের প্রভাবে এশিয়া থেকে সামরিক সম্পদ সরাচ্ছে যুক্তরাষ্ট্র, উদ্বিগ্ন মিত্ররা ট্রাম্প–কিম বৈঠকের ইঙ্গিত, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র হামলা
Logo
logo

সাবমেরিন ক্যাবল সুরক্ষায় পানির নিচে ড্রোন প্রযুক্তি তৈরি করবে আকাস


খবর   প্রকাশিত:  ৩১ মে, ২০২৬, ১০:০৫ এএম

সাবমেরিন ক্যাবল সুরক্ষায় পানির নিচে ড্রোন প্রযুক্তি তৈরি করবে আকাস

সামরিক জোট ‘আকাস’-এর অধীনে সাবমেরিন ক্যাবল রক্ষা এবং প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে পানির নিচে চালিত ড্রোন বা আন্ডারওয়াটার ড্রোন প্রযুক্তি তৈরি করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া।

চালকবিহীন এই ডুবোযান (ইউইউভি) প্রযুক্তি আগামী বছরের মধ্যেই প্রস্তুত হবে বলে আশা করা হচ্ছে।

প্রকল্পটির মোট ব্যয় কত হবে তা সুনির্দিষ্টভাবে জানানো না হলেও, যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি জানিয়েছেন যে তার দেশ এতে ১৫ কোটি পাউন্ড (২০ কোটি ১০ লাখ ডলার) অবদান রাখবে।

 

সিঙ্গাপুরে অনুষ্ঠিত একটি নিরাপত্তা সম্মেলনে তিন দেশের প্রতিরক্ষামন্ত্রীদের পক্ষ থেকে এই ঘোষণাটি এমন এক সময়ে এল, যখন আকাস জোটের প্রকল্পগুলোর ধীরগতি নিয়ে নানা মহলে সমালোচনা চলছে।

এই সমালোচনা স্বীকার করে নিয়ে জন হিলি বলেন, ‘আকাসে আমরা দীর্ঘদিন ধরে বড্ড বেশি কথা বলেছি এবং কাজ করেছি খুব কম। তবে আমাদের তিনটি সরকারের অধীনে এখন সেই পরিস্থিতির পরিবর্তন হয়েছে।

 

২০২১ সালে যাত্রা শুরু করা আকাস প্রতিরক্ষা চুক্তির মূল লক্ষ্য ছিল তিন দেশের মধ্যে পারমাণবিক সাবমেরিন তৈরি এবং সামরিক দক্ষতা ভাগাভাগি করা।

ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চীনের ক্রমবর্ধমান নৌ-উপস্থিতি এবং দক্ষিণ চীন সাগরের মতো বিরোধপূর্ণ এলাকায় বেইজিংয়ের প্রভাব মোকাবিলা করার একটি কৌশল হিসেবেই এই জোটকে ব্যাপকভাবে দেখা হয়।