NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, আগস্ট ২৩, ২০২৬ | ৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর অস্বস্তিকর প্রশ্নে সাংবাদিকের ওপর ক্ষেপলেন ট্রাম্প কিয়েভের ওপর রুশ ক্ষেপণাস্ত্র বর্ষণে বাড়ছে হতাহত, পরিস্থিতি থমথমে যুক্তরাজ্যে ধাওয়া দিতে গিয়ে দুর্ঘটনা, ২ পুলিশ কর্মকর্তাসহ নিহত ৭ গুলিতে প্রাণ হারালেন বিশ্বচ্যাম্পিয়ন বক্সার তেতে পরীমনির গাড়ি বিতর্ক ‘মাসরুর’ আসলে মাসরুর আরেফিন নন বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত নীতি বাতিল ইরান যুদ্ধের প্রভাবে এশিয়া থেকে সামরিক সম্পদ সরাচ্ছে যুক্তরাষ্ট্র, উদ্বিগ্ন মিত্ররা ট্রাম্প–কিম বৈঠকের ইঙ্গিত, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র হামলা
Logo
logo

জান্তাপ্রধান থেকে প্রেসিডেন্ট, প্রথম বিদেশ সফরে ভারতে হ্লাইং


খবর   প্রকাশিত:  ৩১ মে, ২০২৬, ১০:০৫ এএম

জান্তাপ্রধান থেকে প্রেসিডেন্ট, প্রথম বিদেশ সফরে ভারতে হ্লাইং

মায়ানমারের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার দুই মাসেরও কম সময়ের মধ্যে প্রথম বিদেশ সফরে প্রতিবেশী ভারতে মিন অং হ্লাইং। শনিবার (৩০ মে) সন্ধ্যায় দিল্লি পৌঁছাবে এই সাবেক জান্তাপ্রধান।

তার আগে তিনি বিহারের বুদ্ধগয়ায় পৌঁছায়। সেখানে মহাবোধি মন্দির পরিদর্শনের মাধ্যমে সফর শুরু করবেন জানা গেছে।

 

দ্য হিন্দুর এক প্রতিবেদনে বলা হয়, হ্লাইংয়ের পাঁচ দিনের ভারত সফরের মূল লক্ষ্য বাণিজ্য, যোগাযোগ, সীমান্ত নিরাপত্তা এবং প্রতিরক্ষা ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা বৃদ্ধি করা। 

মায়ানমারের সাবেক এই সামরিক নেতা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ভারতীয় ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করবেন।

এ ছাড়া তিনি ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।

 

গেল এপ্রিল মাসে বিতর্কিত নির্বাচনের মাধ্যমে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর এটিই মিন অং হ্লাইংয়ের প্রথম আন্তর্জাতিক সফর।