NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, আগস্ট ২৩, ২০২৬ | ৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর অস্বস্তিকর প্রশ্নে সাংবাদিকের ওপর ক্ষেপলেন ট্রাম্প কিয়েভের ওপর রুশ ক্ষেপণাস্ত্র বর্ষণে বাড়ছে হতাহত, পরিস্থিতি থমথমে যুক্তরাজ্যে ধাওয়া দিতে গিয়ে দুর্ঘটনা, ২ পুলিশ কর্মকর্তাসহ নিহত ৭ গুলিতে প্রাণ হারালেন বিশ্বচ্যাম্পিয়ন বক্সার তেতে পরীমনির গাড়ি বিতর্ক ‘মাসরুর’ আসলে মাসরুর আরেফিন নন বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত নীতি বাতিল ইরান যুদ্ধের প্রভাবে এশিয়া থেকে সামরিক সম্পদ সরাচ্ছে যুক্তরাষ্ট্র, উদ্বিগ্ন মিত্ররা ট্রাম্প–কিম বৈঠকের ইঙ্গিত, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র হামলা
Logo
logo

কেন শাহরুখ-আলিয়াদের আনফলো করলেন করণ জোহর?


খবর   প্রকাশিত:  ৩০ মে, ২০২৬, ০৯:০৫ এএম

কেন শাহরুখ-আলিয়াদের আনফলো করলেন করণ জোহর?

বলিউডে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন নির্মাতা করণ জোহর। হঠাৎ করেই ইনস্টাগ্রামে একাধিক তারকাকে আনফলো করায় সামাজিক মাধ্যমে শুরু হয়েছে নানা জল্পনা।

 

সম্প্রতি করণ জোহর তার ইনস্টাগ্রাম ফলোয়িং তালিকা থেকে একে একে সরিয়ে দেন বলিউডের বেশ কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু ও সহকর্মীকে। সেই তালিকায় রয়েছেন শাহরুখ খান, আলিয়া ভাট, কারিনা কাপুর খান, মালাইকা অরোরা, মনীশ মালহোত্রা, বরুণ ধাওয়ান এবং সিদ্ধার্থ মালহোত্রার মতো তারকারা।

এমনকি করণের প্রযোজনায় নির্মিত আসন্ন সিনেমা ‘নাগজিলা’র অভিনেতা কার্তিক আরিয়ানকেও আর তার ফলো তালিকায় দেখা যায়নি।

ঘটনাটি সামনে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা।

কেউ সম্পর্কের টানাপোড়েনের ইঙ্গিত খুঁজেছেন, আবার কেউ বলিউডের অন্দরমহলের নতুন সমীকরণের কথা বলছেন।

 

তবে সব জল্পনা উড়িয়ে দিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন করণ জোহর। ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লেখেন, ‘এটা একটা ডিজিটাল ডিটক্স। ইনস্টাগ্রামে সময় ও শক্তি কম ব্যয় করতেই সবাইকে আনফলো করছি।