NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ২৪, ২০২৬ | ৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর অস্বস্তিকর প্রশ্নে সাংবাদিকের ওপর ক্ষেপলেন ট্রাম্প কিয়েভের ওপর রুশ ক্ষেপণাস্ত্র বর্ষণে বাড়ছে হতাহত, পরিস্থিতি থমথমে যুক্তরাজ্যে ধাওয়া দিতে গিয়ে দুর্ঘটনা, ২ পুলিশ কর্মকর্তাসহ নিহত ৭ গুলিতে প্রাণ হারালেন বিশ্বচ্যাম্পিয়ন বক্সার তেতে পরীমনির গাড়ি বিতর্ক ‘মাসরুর’ আসলে মাসরুর আরেফিন নন বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত নীতি বাতিল ইরান যুদ্ধের প্রভাবে এশিয়া থেকে সামরিক সম্পদ সরাচ্ছে যুক্তরাষ্ট্র, উদ্বিগ্ন মিত্ররা ট্রাম্প–কিম বৈঠকের ইঙ্গিত, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র হামলা
Logo
logo

ভারত-মার্কিন সর্ম্পক দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত, বললেন রুবিও


খবর   প্রকাশিত:  ২৪ মে, ২০২৬, ০৯:০৫ এএম

ভারত-মার্কিন সর্ম্পক দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত, বললেন রুবিও

ভারতে প্রথম কোনো সরকারি সফরে এসেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সফরের প্রথমদিনেই দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি।

এ সময় দিল্লি-ওয়াশিংটন সম্পর্ককে একটি ‘দৃঢ় ভিত্তির’ ওপর প্রতিষ্ঠিত বলে উল্লেখ রুবিও বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদির মধ্যকার ব্যক্তিগত রসায়ন ও বোঝাপড়া অত্যন্ত গভীর, যা দুই দেশের সম্পর্কের মূল চালিকাশক্তি।’

 

রুবিওর চার দিনের ভারত সফরটি দুই দেশের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের গতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।

 বৈঠকে ভারত-মার্কিন বিস্তৃত বৈশ্বিক কৌশলগত অংশীদারির অগ্রগতি এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

শীর্ষ মার্কিন কূটনীতিক নয়াদিল্লিতে কোয়াড পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দেওয়ার পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বিস্তৃত আলোচনা করবেন বলে জানা গেছে।

 

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আজ সকালে কলকাতায় এসে সেন্ট টেরেসা’স মিশনারিজ অফ চ্যারিটির সদর দপ্তর মাদার হাউস পরিদর্শন করেন এবং এরপর নয়াদিল্লির উদ্দেশে রওনা হন।

দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান কৌশলগত ঐক্যের প্রেক্ষাপটে এই সফরটি তাৎপর্যপূর্ণ এবং এটি আগামী ২৬ মে নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য কোয়াড পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ঠিক আগে অনুষ্ঠিত হচ্ছে।