NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ২৪, ২০২৬ | ৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর অস্বস্তিকর প্রশ্নে সাংবাদিকের ওপর ক্ষেপলেন ট্রাম্প কিয়েভের ওপর রুশ ক্ষেপণাস্ত্র বর্ষণে বাড়ছে হতাহত, পরিস্থিতি থমথমে যুক্তরাজ্যে ধাওয়া দিতে গিয়ে দুর্ঘটনা, ২ পুলিশ কর্মকর্তাসহ নিহত ৭ গুলিতে প্রাণ হারালেন বিশ্বচ্যাম্পিয়ন বক্সার তেতে পরীমনির গাড়ি বিতর্ক ‘মাসরুর’ আসলে মাসরুর আরেফিন নন বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত নীতি বাতিল ইরান যুদ্ধের প্রভাবে এশিয়া থেকে সামরিক সম্পদ সরাচ্ছে যুক্তরাষ্ট্র, উদ্বিগ্ন মিত্ররা ট্রাম্প–কিম বৈঠকের ইঙ্গিত, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র হামলা
Logo
logo

পাক সেনাপ্রধানের তেহরান সফর কেন এত গুরুত্বপূর্ণ


খবর   প্রকাশিত:  ২৪ মে, ২০২৬, ০৯:০৫ এএম

পাক সেনাপ্রধানের তেহরান সফর কেন এত গুরুত্বপূর্ণ

পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের দ্বিতীয়বারের মতো তেহরান সফরকে আঞ্চলিক কূটনীতিতে অগ্রগতি হিসেবে দেখছেন বিশ্লেষকরা। বিশেষ করে এই সফরে ইরান-পাকিস্তান সম্পর্কের বাইরেও চলমান উত্তেজনা নিরসনে মধ্যস্থতা আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তিনি।

 

সফরকালে তিনি দুই দফা ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে বৈঠক করেছেন। এছাড়াও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গেও তার বৈঠক হয়েছে।

বার্তা সংস্থা আলজাজিরার এক প্রতিবেদনে বিশ্লেষকরা বলছেন, বর্তমান পরিস্থিতিতে কোনো চূড়ান্ত সমঝোতা হয়েছে কি না তা স্পষ্ট নয়, তবে এই সফর মধ্যস্থতা প্রচেষ্টায় বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

বর্তমান পরিস্থিতিতে হরমুজ প্রণালি ইরানের সবচেয়ে বড় কৌশলগত শক্তি হিসেবে বিবেচিত হচ্ছে।

ইরানি কর্মকর্তারা বলছেন, এই জলপথ তাদের জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে। তাই এখন এটি ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে আনার বিষয়টি গুরুত্ব পাচ্ছে।

 

ইরানের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, হরমুজ প্রণালিতে দেশটি কার্যত নিজেদের সার্বভৌম নিয়ন্ত্রণ বিস্তার করছে। ইতোমধ্যে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সমন্বয়ে কয়েকটি জাহাজ ওই পথ অতিক্রম করেছে বলেও জানা গেছে।

 

তবে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কোনো আনুষ্ঠানিক চুক্তি না হলেও, ইরান ধীরে ধীরে হরমুজ প্রণালির ওপর বাস্তব নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

ইরান বর্তমানে পাকিস্তান ও কাতারের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে, যার মূল লক্ষ্য যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা কমানো এবং সম্ভাব্য সমঝোতার পথ খোঁজা। এসব আলোচনায় যুদ্ধবিরতি, নিষেধাজ্ঞা প্রত্যাহার, বিদেশে জব্দ থাকা ইরানের সম্পদ মুক্ত করা এবং পারমাণবিক কর্মসূচি নিয়ে বিভিন্ন বিষয় গুরুত্ব পাচ্ছে।