NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ২৪, ২০২৬ | ৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর অস্বস্তিকর প্রশ্নে সাংবাদিকের ওপর ক্ষেপলেন ট্রাম্প কিয়েভের ওপর রুশ ক্ষেপণাস্ত্র বর্ষণে বাড়ছে হতাহত, পরিস্থিতি থমথমে যুক্তরাজ্যে ধাওয়া দিতে গিয়ে দুর্ঘটনা, ২ পুলিশ কর্মকর্তাসহ নিহত ৭ গুলিতে প্রাণ হারালেন বিশ্বচ্যাম্পিয়ন বক্সার তেতে পরীমনির গাড়ি বিতর্ক ‘মাসরুর’ আসলে মাসরুর আরেফিন নন বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত নীতি বাতিল ইরান যুদ্ধের প্রভাবে এশিয়া থেকে সামরিক সম্পদ সরাচ্ছে যুক্তরাষ্ট্র, উদ্বিগ্ন মিত্ররা ট্রাম্প–কিম বৈঠকের ইঙ্গিত, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র হামলা
Logo
logo

হোয়াইট হাউসের বাইরে নিহত বন্দুকধারী নিজেকে ভাবতেন ‘যিশুর অবতার’


খবর   প্রকাশিত:  ২৪ মে, ২০২৬, ০৯:০৫ এএম

হোয়াইট হাউসের বাইরে নিহত বন্দুকধারী নিজেকে ভাবতেন ‘যিশুর অবতার’

নিজেকে ‘যিশু খ্রিস্টের আধুনিক অবতার’ বলে দাবি করা মেরিল্যান্ডের ২১ বছর বয়সী তরুণ হোয়াইট হাউসের বাইরে সিক্রেট সার্ভিসের গুলিতে নিহত হয়েছেন। নিহত তরুণের নাম নাসির বেস্ট।

রবিবার (২৪ মে) ভোরে হোয়াইট হাউসের নিরাপত্তা চৌকিতে তিনি হঠাৎ গুলি চালাতে শুরু করলে নিরাপত্তারক্ষীদের পাল্টা গুলিতে তার মৃত্যু হয়।

 

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, নাসির বেস্ট দীর্ঘদিন ধরেই মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন এবং এর আগেও একাধিকবার হোয়াইট হাউসের সংরক্ষিত এলাকায় ঢুকে গ্রেপ্তার হয়েছিলেন।

‘নিউইয়র্ক পোস্ট’ আরো জানিয়েছে, নাসির বেস্ট হোয়াইট হাউসের আশেপাশে ঘোরাঘুরি করার কারণে মার্কিন গোয়েন্দাদের কাছে আগে থেকেই পরিচিত মুখ ছিলেন। গত বছর হোয়াইট হাউসের একটি সংরক্ষিত এলাকায় ঢুকে পড়ার পর পুলিশ তাকে আটকেছিল।

তখন তিনি পুলিশ কর্মকর্তাদের বলেছিলেন যে, তিনি নিজেকে ‘যিশু খ্রিস্টের আধুনিক রূপ’ বলে মনে করেন এবং তিনি ইচ্ছে করেই পুলিশের কাছে গ্রেপ্তার হতে চেয়েছিলেন। আদালতের নির্দেশ ছিল তিনি যেন হোয়াইট হাউসের ধারেকাছে না আসেন, কিন্তু রবিবার ভোরে তিনি সেই আদেশ অমান্য করেই সেখানে যান।

 

নাসির তার ব্যাগ থেকে বন্দুক বের করে হোয়াইট হাউসের চেকপয়েন্টে গুলি শুরু করেন। এতে সাংবাদিক ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সিক্রেট সার্ভিস এজেন্টরা তাৎক্ষণিক পাল্টা গুলি চালালে নাসির গুরুতর আহত হন এবং হাসপাতালে নেওয়ার পথে মারা যান। এই ঘটনায় একজন পথচারীও গুলিবিদ্ধ হয়েছেন।

 

গোলাগুলির সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের ভেতরেই ছিলেন। তবে কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, তিনি সম্পূর্ণ সুরক্ষিত ও নিরাপদ আছেন। মাত্র এক মাস আগে ট্রাম্পকে একবার হত্যার চেষ্টা করা হয়েছিল, যার কারণে এই ঘটনার পর হোয়াইট হাউসের নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে।