NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ২৪, ২০২৬ | ৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর অস্বস্তিকর প্রশ্নে সাংবাদিকের ওপর ক্ষেপলেন ট্রাম্প কিয়েভের ওপর রুশ ক্ষেপণাস্ত্র বর্ষণে বাড়ছে হতাহত, পরিস্থিতি থমথমে যুক্তরাজ্যে ধাওয়া দিতে গিয়ে দুর্ঘটনা, ২ পুলিশ কর্মকর্তাসহ নিহত ৭ গুলিতে প্রাণ হারালেন বিশ্বচ্যাম্পিয়ন বক্সার তেতে পরীমনির গাড়ি বিতর্ক ‘মাসরুর’ আসলে মাসরুর আরেফিন নন বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত নীতি বাতিল ইরান যুদ্ধের প্রভাবে এশিয়া থেকে সামরিক সম্পদ সরাচ্ছে যুক্তরাষ্ট্র, উদ্বিগ্ন মিত্ররা ট্রাম্প–কিম বৈঠকের ইঙ্গিত, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র হামলা
Logo
logo

গোল উৎসবে চ্যাম্পিয়নস লিগ জিতল বার্সেলোনা


খবর   প্রকাশিত:  ২৪ মে, ২০২৬, ০৯:০৫ এএম

গোল উৎসবে চ্যাম্পিয়নস লিগ জিতল বার্সেলোনা

ইউরোপিয়ান নারী ফুটবলে নিজেদের শ্রেষ্ঠত্ব আরো একবার প্রমাণ করল বার্সেলোরা নারী দল। উয়েফা নারী চ্যাম্পিয়নস লিগ চিরপ্রতিদ্বন্দ্বী অলিম্পিক লিওঁকে ৪-০ গোলে বিধ্বস্ত করে ইতিহাস গড়েছে কাতালানরা।

 

ফাইনালের শুরুটা ছিল বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। প্রথমার্ধে দুই দলই সমানতালে লড়াই করলেও গোলের দেখা পায়নি কেউ। তবে বিরতির পর যেন রূপ বদলে যায় বার্সেলোনার।

দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে তুলে নেয় স্প্যানিশ জায়ান্টরা।

৫৫ মিনিটে স্লোভেনিয়ান ফরোয়ার্ড ইভা পাহোরের গোলে এগিয়ে যায় বার্সা। গোলটি পুরো স্টেডিয়ামকে উচ্ছ্বাসে ভাসিয়ে দেয়।

 

এরপর ৬৯ মিনিটে আবারও জালের দেখা পান পাহোর। নিজের জোড়া গোল পূর্ণ করার পাশাপাশি দলকে নিরাপদ অবস্থানে নিয়ে যান তিনি।

 

তবে বার্সেলোনার গোল উৎসব তখনো শেষ হয়নি। ম্যাচের ৯০ মিনিটে গোল করেন সালমা পারালুয়েলো। আর যোগ করা সময়ের চতুর্থ মিনিটে আরো একটি গোল করে নিজেরও জোড়া গোল পূর্ণ করেন এই স্প্যানিশ তারকা।

৪-০ গোলের বিশাল জয়ে ইউরোপজুড়ে আবারও নিজেদের শ্রেষ্ঠত্বের ঘোষণা দিল বার্সেলোনা।

এই শিরোপার মাধ্যমে ইতিহাসে চতুর্থবারের মতো নারী চ্যাম্পিয়ন্স লিগ জিতল কাতালান ক্লাবটি।

সর্বশেষ ২০২৪ সালে ইউরোপ সেরা হয়েছিল তারা। দুই বছর পর আবারও ইউরোপের মুকুট উঠল বার্সেলোনার হাতে।