NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ২৪, ২০২৬ | ৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর অস্বস্তিকর প্রশ্নে সাংবাদিকের ওপর ক্ষেপলেন ট্রাম্প কিয়েভের ওপর রুশ ক্ষেপণাস্ত্র বর্ষণে বাড়ছে হতাহত, পরিস্থিতি থমথমে যুক্তরাজ্যে ধাওয়া দিতে গিয়ে দুর্ঘটনা, ২ পুলিশ কর্মকর্তাসহ নিহত ৭ গুলিতে প্রাণ হারালেন বিশ্বচ্যাম্পিয়ন বক্সার তেতে পরীমনির গাড়ি বিতর্ক ‘মাসরুর’ আসলে মাসরুর আরেফিন নন বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত নীতি বাতিল ইরান যুদ্ধের প্রভাবে এশিয়া থেকে সামরিক সম্পদ সরাচ্ছে যুক্তরাষ্ট্র, উদ্বিগ্ন মিত্ররা ট্রাম্প–কিম বৈঠকের ইঙ্গিত, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র হামলা
Logo
logo

হরমুজ প্রণালি সম্পূর্ণ যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে : ডোনাল্ড ট্রাম্প


খবর   প্রকাশিত:  ২২ মে, ২০২৬, ০৮:০৫ এএম

হরমুজ প্রণালি সম্পূর্ণ যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে : ডোনাল্ড ট্রাম্প

জাহাজ চলাচলের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কৌশলগত জলপথ ‘হরমুজ প্রণালি’ সম্পূর্ণভাবে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর আল জাজিরা

স্থানীয় সময় বৃহস্পতিবার (২১ মে) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই দাবি করেন।

এ সময় হরমুজ প্রণালিতে ইরানের টোল (শুল্ক) আরোপের প্রচেষ্টা নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে ট্রাম্প স্পষ্ট জানিয়ে দেন, এটি কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

 

মার্কিন প্রেসিডেন্ট বলেন, হরমুজ প্রণালি একটি আন্তর্জাতিক জলসীমা। সেখানে কোনো একক দেশের টোল আদায় বা একক কর্তৃত্ব খাটানো একেবারেই গ্রহণযোগ্য নয়।

চলতি বছরের গত ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরু হওয়ার পরপরই হরমুজ প্রণালি বন্ধ করে দেয় ইরান।

মধ্যপ্রাচ্যের তেল পরিবহনের অন্যতম প্রধান এই রুটটি বন্ধ হয়ে যাওয়ার পর থেকে সেখানে বাণিজ্যিক জাহাজ চলাচল প্রায় পুরোপুরি স্থবির হয়ে পড়েছে।

 

বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের এই মন্তব্যের পর ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার বিদ্যমান উত্তেজনা আরও নতুন মাত্রা পেতে পারে। বিশ্ববাজারে জ্বালানি তেল সরবরাহের অন্যতম প্রধান মাধ্যম হওয়ায় এই প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরেই পরাশক্তিগুলোর মধ্যে টানাপোড়েন চলছে।