NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, মে ২২, ২০২৬ | ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশ-মরক্কো প্রথম বি টু বি প্ল্যাটফর্ম উদ্বোধন এক টাকার টফি চকোলেট এখন কূটনীতির প্রতীক যুক্তরাষ্ট্র ফের হামলা করলে ‘আরও অনেক চমক’ দেখাবে ইরান : আরাগচি প্রিমিয়ার লিগে সর্বকনিষ্ঠ চ্যাম্পিয়ন আর্সেনাল উইঙ্গার, নাম উঠল গিনেস বুকে শাকিবের ‘রকস্টার’ টিজারে মিথিলা রহস্য প্রধানমন্ত্রীকে ঘিরে শিশুদের উচ্ছ্বাস জি-৭ সম্মেলনে যোগ দেবেন ট্রাম্প, গুরুত্ব পাবে যেসব বিষয় ‘দেবদাস’-এর গানের শুটিংয়ে টানা ১৩ ঘণ্টা নেচেছিলেন অন্তঃসত্ত্বা মাধুরী! মাথা উঁচু করে দ্রুত ফিরব: আনন্দবাজারকে শেখ হাসিনা বেসামরিক নাগরিকদের সুরক্ষায় আরও শক্তিশালী জাতিসংঘ শান্তিরক্ষা ব্যবস্থার আহ্বান বাংলাদেশের
Logo
logo

‘বাংলাদেশে আইনের শাসন বলতে কিছু নেই’: নিউইয়র্কে জাতিসংঘের সামনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ইউএসএ’র সমাবেশে শেখ হাসিনা


খবর   প্রকাশিত:  ২১ মে, ২০২৬, ১০:০৫ এএম

‘বাংলাদেশে আইনের শাসন বলতে কিছু নেই’: নিউইয়র্কে জাতিসংঘের সামনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ইউএসএ’র সমাবেশে শেখ হাসিনা

নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরের সামনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ইউএসএ আয়োজিত ‘লইয়ার্স ডিমান্ডিং ফর জাস্টিস’ শীর্ষক সমাবেশে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ভার্চুয়ালী) বলেছেন, “বাংলাদেশে আইনের শাসন বলতে কিছু নেই। সাধারণ মানুষের আইনের আশ্রয় পাবার অধিকারটুকুও নেই। আমাদের সংবিধানের যে বিধানগুলো তা তারা মানে না।” ১৯ মে মঙ্গলবার বাংলাদেশে অবৈধভাবে সুপ্রিমকোর্ট জাস্টিস অপসারন ও বিচার বিভাগে রাজনৈতিক হস্তক্ষেপের প্রতিবাদে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য (ভার্চুয়ালী) রাখছিলেন নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
সমাবেশ শেষে জাতিসংঘ মহাসচিবের কাছে স্মারকলিপি দিয়েছে সংগঠনটি।
সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ইউএসএ’র আহ্বায়ক এডভোকেট আব্দুর রকিব মন্টুর সভাপতিত্বে এবং সদস্য সচিব এডভোকেট মো. মিনহাদুজ্জামান লীটনের পরিচালনায় সমাবেশে অতিথির বক্তব্য দেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, সাবেক বিচারপতি মুনছুরুল হক চৌধুরী, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ড. প্রদীপ রঞ্জন কর ও বীর মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, সহ সভাপতি আব্দুর রহিম বাদশা, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন আজমল, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী, অ্যাডভোকেট তামান্না ফেরদৌস, অ্যাডভোকেট চঞ্চল কুমার বিশ্বাস প্রমুখ।
সমাবেশে আরো বক্তব্য দেন ও উপস্থিত ছিরেণ বঙ্গবন্ধু পরিষদ নিউইয়র্ক চ্যাপ্টারের সভাপতি সাখাওয়াত আলী, আওয়ামীলীগ নেতা নাহিদ রেজা জনি সিকদার, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এইচ এম ইকবাল, যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদের সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, বাংলাদেশ ল’ সোসাইটির সাবেক সহ সভাপতি মোহাম্মদ আলী বাবুল, উপদেষ্টা এম মিয়া জাকির, সাবেক সভাপতি মোর্শেদা জামান, সহ-সভাপতি ব্যারিস্টার আকমল খান ও অ্যাডভোকেট সোনিয়া সুলতানা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক এড: জয়জিত আচার্য্য, অ্যাডভোকেট মো. সায়েদ আলী, যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রুমানা আক্তার, জাহান আরা আহমেদ লক্ষ্মী, মনোয়ারা বেগম মনি, আওয়ামীলীগ নেতা শেখ জামাল হোসাইন, আব্দুর রউফ পাশা, নুরুল ইসলাম মিলন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশে আইন শৃংখলার চরম অবনতি ঘটে চলেছে। প্রতিনিয়ত হামলা, মামলা, গণ গ্রেফতার, সাংবাদিক নির্যাতন, মানুষ হত্যার ঘটনা ঘটছে।
বক্তারা জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করে বাংলাদেশে মানবাধিকার রক্ষায় আন্তর্জাতিক হস্তক্ষেপ দাবী করেন। তারা বলেন, “আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। গ্রেফতার নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহার করতে হবে।”
তারা বলেন, দেশ ও জনগণের স্বার্থে শেখ হাসিনার প্রত্যাবর্তন অবশ্যম্ভাবী, এটি কেবল সময়ের ব্যাপার।
সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ইউএসএ’র আহ্বায়ক এডভোকেট আব্দুর রকিব মন্টু এবং সদস্য সচিব এডভোকেট মো. মিনহাদুজ্জামান লীটন সমাবেশে ভার্চুয়ালী বক্তব্য প্রদানের জন্য শেখ হাসিনার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।