NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ২৪, ২০২৬ | ৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর অস্বস্তিকর প্রশ্নে সাংবাদিকের ওপর ক্ষেপলেন ট্রাম্প কিয়েভের ওপর রুশ ক্ষেপণাস্ত্র বর্ষণে বাড়ছে হতাহত, পরিস্থিতি থমথমে যুক্তরাজ্যে ধাওয়া দিতে গিয়ে দুর্ঘটনা, ২ পুলিশ কর্মকর্তাসহ নিহত ৭ গুলিতে প্রাণ হারালেন বিশ্বচ্যাম্পিয়ন বক্সার তেতে পরীমনির গাড়ি বিতর্ক ‘মাসরুর’ আসলে মাসরুর আরেফিন নন বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত নীতি বাতিল ইরান যুদ্ধের প্রভাবে এশিয়া থেকে সামরিক সম্পদ সরাচ্ছে যুক্তরাষ্ট্র, উদ্বিগ্ন মিত্ররা ট্রাম্প–কিম বৈঠকের ইঙ্গিত, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র হামলা
Logo
logo

ইবোলায় ৯০ জনের মৃত্যু, কঙ্গো-উগান্ডায় জরুরি অবস্থা জারি


খবর   প্রকাশিত:  ১৮ মে, ২০২৬, ০৯:০৫ এএম

ইবোলায় ৯০ জনের মৃত্যু, কঙ্গো-উগান্ডায় জরুরি অবস্থা জারি

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র (ডিআরসি) ও প্রতিবেশী উগান্ডায় নতুন করে ছড়িয়ে পড়া ইবোলা ভাইরাস পরিস্থিতিকে ‘আন্তর্জাতিক উদ্বেগজনক জনস্বাস্থ্য জরুরি অবস্থা’ ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

এই প্রাদুর্ভাবে এখন পর্যন্ত প্রায় ৯০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা আলজাজিরা

 

প্রতিবেদনে ডব্লিউএইচও জানিয়েছে, পূর্ব কঙ্গোর ইতুরি প্রদেশ থেকে শুরু হওয়া এ প্রাদুর্ভাবে ইবোলার বিরল ‘বুন্ডিবুগিও’ ধরন শনাক্ত হয়েছে। এই ধরনের ইবোলার বিরুদ্ধে এখনো কোনো অনুমোদিত ভ্যাকসিন বা কার্যকর চিকিৎসা নেই।

স্বাস্থ্য কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, সংক্রমণ ইতোমধ্যে উগান্ডায় ছড়িয়ে পড়েছে এবং এর সঙ্গে সংশ্লিষ্ট রোগী কঙ্গোর রাজধানী কিনশাসাতেও শনাক্ত হওয়ায় পুরো অঞ্চলের জন্য ঝুঁকি অনেক বেড়ে গেছে।

তবে পরিস্থিতিকে এখনই মহামারি হিসেবে ঘোষণা করেনি ডব্লিউএইচও।

সংস্থাটি বলেছে, মহামারি ঘোষণার জন্য যে মানদণ্ড প্রয়োজন, বর্তমান পরিস্থিতি এখনো তা পূরণ করেনি।

 

একই সঙ্গে জাতিসংঘের এই স্বাস্থ্য সংস্থা দে