NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ২৪, ২০২৬ | ৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর অস্বস্তিকর প্রশ্নে সাংবাদিকের ওপর ক্ষেপলেন ট্রাম্প কিয়েভের ওপর রুশ ক্ষেপণাস্ত্র বর্ষণে বাড়ছে হতাহত, পরিস্থিতি থমথমে যুক্তরাজ্যে ধাওয়া দিতে গিয়ে দুর্ঘটনা, ২ পুলিশ কর্মকর্তাসহ নিহত ৭ গুলিতে প্রাণ হারালেন বিশ্বচ্যাম্পিয়ন বক্সার তেতে পরীমনির গাড়ি বিতর্ক ‘মাসরুর’ আসলে মাসরুর আরেফিন নন বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত নীতি বাতিল ইরান যুদ্ধের প্রভাবে এশিয়া থেকে সামরিক সম্পদ সরাচ্ছে যুক্তরাষ্ট্র, উদ্বিগ্ন মিত্ররা ট্রাম্প–কিম বৈঠকের ইঙ্গিত, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র হামলা
Logo
logo

বিশ্বকাপ ফাইনালের হাফটাইম শোতে মঞ্চ মাতাবেন শাকিরা-ম্যাডোনা-বিটিএস


খবর   প্রকাশিত:  ১৬ মে, ২০২৬, ০৮:০৫ এএম

বিশ্বকাপ ফাইনালের হাফটাইম শোতে মঞ্চ মাতাবেন শাকিরা-ম্যাডোনা-বিটিএস

ফিফা বিশ্বকাপ ফাইনালে প্রথমবারের মতো হাফটাইম শোতে যৌথভাবে পারফর্ম করবে পপ আইকন ম্যাডোনা, কলম্বিয়ান তারকা শাকিরা এবং কে-পপ সুপারগ্রুপ বিটিএস। স্যোশাল প্লাটফর্ম ইনস্টাগ্রামে এক পোস্টে এমনটি জানিয়েছে বৈশ্বিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

 

সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, ১৯শে জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনাল অনুষ্ঠিত হবে। আশা করা হচ্ছে, মাঠের দর্শকদের পাশাপাশি শোটি বিশ্বজুড়ে লাখ লাখ দর্শককে বিনোদিত করবে।


 

চলতি বছরের ১১ জুন শুরু হতে যাওয়া বিশ্বকাপ মেক্সিকো, যুক্তরাষ্ট্র  এবং কানাডায় অনুষ্ঠিত হবে।

ফিফা আরো জানিয়েছে, কোল্ডপ্লে ব্যান্ডের ক্রিস মার্টিনের তত্ত্বাবধানে ফাইনাল হাফটাইমটি অলাভজনক সংস্থা গ্লোবাল সিটিজেন প্রযোজনা করবে।

শো থেকে অর্জিত  অর্থ ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডে জমা হবে।

 


 

বিশ্বজুড়ে শিশুদের জন্য মানসম্মত শিক্ষা ও ফুটবলের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে ১০০ মিলিয়ন মার্কিন ডলার সংগ্রহ করা উদ্যোগ হিসেবে এটি চালু করেছে ফিফা।