NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, আগস্ট ৩০, ২০২৬ | ১৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে বায়ার্নের সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে মুখ খুললেন কেইন নেপালের সেই ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরে যা জানালেন অপু বিশ্বাস জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
Logo
logo

রানি এলিজাবেথের শেষকৃত্যে যোগ দেবেন বাইডেন


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৭:৪৫ এএম

>
রানি এলিজাবেথের শেষকৃত্যে যোগ দেবেন বাইডেন

রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে অংশ নেওয়ার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি জানিয়েছেন, যদিও এ বিষয়ে আমি এখনও বিস্তারিত জানি না, তবে আমি সেখানে যাব।  

কবে শেষকৃত্য অনুষ্ঠানের আয়োজন করা হবে সে বিষয়ে এখনও নিশ্চিত কোনো তারিখ ঘোষণা করা হয়নি। তবে ধারণা করা হচ্ছে, আগামী ১৯ সেপ্টেম্বর লন্ডনের ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যানুষ্ঠানের আয়োজন হতে পারে। 

এ বিষয়ে শুক্রবার (৯ সেপ্টেম্বর) ওহিওতে কলম্বাস আন্তর্জাতিক বিমানবন্দরে বাইডেন সাংবাদিকদের জানান, আমি এখনও রানির সন্তান রাজা তৃতীয় চার্লসের সঙ্গে কথা বলিনি। তিনি বলেন, আমি তাকে চিনি...তবে এখনও ফোন দেওয়া হয়নি।
 
ব্রিটিশ সাম্রাজ্যের সিংহাসনে সবচেয়ে দীর্ঘ সময় ধরে আসীন ও বিশ্বের প্রবীণতম রানি দ্বিতীয় এলিজাবেথ বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রাতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৯৬ বছর। 

তার মৃত্যুতে জেষ্ঠ্য সন্তান ও প্রিন্স চার্লসকে আনুষ্ঠানিকভাবে দেশের রাজা ঘোষণা করা হবে শনিবার (১০ সেপ্টেম্বর)।