NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ২৪, ২০২৬ | ৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর অস্বস্তিকর প্রশ্নে সাংবাদিকের ওপর ক্ষেপলেন ট্রাম্প কিয়েভের ওপর রুশ ক্ষেপণাস্ত্র বর্ষণে বাড়ছে হতাহত, পরিস্থিতি থমথমে যুক্তরাজ্যে ধাওয়া দিতে গিয়ে দুর্ঘটনা, ২ পুলিশ কর্মকর্তাসহ নিহত ৭ গুলিতে প্রাণ হারালেন বিশ্বচ্যাম্পিয়ন বক্সার তেতে পরীমনির গাড়ি বিতর্ক ‘মাসরুর’ আসলে মাসরুর আরেফিন নন বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত নীতি বাতিল ইরান যুদ্ধের প্রভাবে এশিয়া থেকে সামরিক সম্পদ সরাচ্ছে যুক্তরাষ্ট্র, উদ্বিগ্ন মিত্ররা ট্রাম্প–কিম বৈঠকের ইঙ্গিত, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র হামলা
Logo
logo

মুখ্যমন্ত্রী বিজয়ের ডাকে সাড়া দিলেন ব্যবসায়ীরা


খবর   প্রকাশিত:  ১৫ মে, ২০২৬, ০৬:০৫ পিএম

মুখ্যমন্ত্রী বিজয়ের ডাকে সাড়া দিলেন ব্যবসায়ীরা

তামিলনাড়ুর রাজ্যের শীর্ষ ব্যবসায়ী সংগঠন কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (সিআইআই) প্রতিনিধিদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী সি. জোসেফ বিজয়। শুক্রবার (১৫ মে) চেন্নাই সচিবালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

 

 

রাজ্যে শিল্পোন্নয়ন, বিনিয়োগ প্রসার ও ব্যবসা করার সহজীকরণ নিয়ে আলোচনা হয় বৈঠকে। খবর এএনআই

সিআইআই দক্ষিণাঞ্চলের এক বিবৃতিতে বলা হয়, মুখ্যমন্ত্রী বিজয়ের সঙ্গে সিআইআই তামিলনাড়ুর পরিচালক ও প্রধান বি জেইকৃষ্ণান সাক্ষাৎ করেছেন। মুখ্যমন্ত্রীর স্বপ্ন বাস্তনায়নে রাজ্যের শিল্পোন্নয়ন, বিনিয়োগ প্রসার ও ব্যবসা করার সহজীকরণ গুরুতপূর্ণ মতামত তুলে ধরা হয়েছে।

প্রতিনিধিদলে ছিলেন সিআইআই দক্ষিণাঞ্চলীয় চেয়ারম্যান পি রবিচন্দ্রন, তামিলনাড়ু চেয়ারম্যান সি দেবরাজন, ভাইস চেয়ারম্যান জে মুরুগাভেল, সাবেক দক্ষিণাঞ্চলীয় চেয়ারম্যান এফ পন্নুসামি, সাবেক তামিলনাড়ু চেয়ারম্যান শঙ্কর ভানাভারায়ার, তামিলনাড়ু পরিচালক ও প্রধান পি জয়াকৃষ্ণন এবং অন্যান্য উর্ধ্বতন কর্তারা।

 

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর কার্যালয় (সিএমও) তথ্য অনুযায়ী, বৈঠকে শিল্পোন্নয়ন, বিনিয়োগ প্রসার এবং নীতি-নির্ধারণী অবদানের মতো ক্ষেত্রগুলোতে কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি এবং তামিলনাড়ু সরকারের মধ্যে দীর্ঘদিনের অংশীদারি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

টিভিকে প্রধানের এমন অগ্রসরে রাজ্য জুড়ে চলছে প্রশংসা। 

এদিকে গতকাল তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তুলার ওপর থেকে আমদানি শুল্ক তুলে দেওয়ার অনুরোধ জানিয়ে একটি চিঠি লিখেছিলেন।