NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ২৪, ২০২৬ | ৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর অস্বস্তিকর প্রশ্নে সাংবাদিকের ওপর ক্ষেপলেন ট্রাম্প কিয়েভের ওপর রুশ ক্ষেপণাস্ত্র বর্ষণে বাড়ছে হতাহত, পরিস্থিতি থমথমে যুক্তরাজ্যে ধাওয়া দিতে গিয়ে দুর্ঘটনা, ২ পুলিশ কর্মকর্তাসহ নিহত ৭ গুলিতে প্রাণ হারালেন বিশ্বচ্যাম্পিয়ন বক্সার তেতে পরীমনির গাড়ি বিতর্ক ‘মাসরুর’ আসলে মাসরুর আরেফিন নন বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত নীতি বাতিল ইরান যুদ্ধের প্রভাবে এশিয়া থেকে সামরিক সম্পদ সরাচ্ছে যুক্তরাষ্ট্র, উদ্বিগ্ন মিত্ররা ট্রাম্প–কিম বৈঠকের ইঙ্গিত, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র হামলা
Logo
logo

ট্রাম্পকে হত্যাচেষ্টা নাকি ‘সাজানো নাটক’?


খবর   প্রকাশিত:  ১৩ মে, ২০২৬, ০৯:০৫ এএম

ট্রাম্পকে হত্যাচেষ্টা নাকি ‘সাজানো নাটক’?

গত ২৫ এপ্রিল এক ডিনার পার্টিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টার ঘটনাকে ঘিরে জনমতে বিভক্তি দেখা গেছে। ‘বিস্ময়কর’ এক জরিপে দেখা গেছে, প্রায় প্রতি চারজন আমেরিকানের মধ্যে একজন মনে করেন, ট্রাম্পের উপস্থিতিতে গুলির ঘটনাটি ছিল ‘সাজানো নাটক’।

 

অনলাইন সংবাদ যাচাইকারী প্রতিষ্ঠান নিউজগার্ড পরিচালিত এক জরিপে অংশ নেওয়া ২৪ শতাংশ আমেরিকানের ধারণা, ঘটনাটি ছিল ‘সাজানো নাটক’। প্রকাশিত জরিপে দেখা যায়, ৪৫ শতাংশ অংশগ্রহণকারী মনে করেন, ট্রাম্পকে লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনায় সন্দেহের কোনো অবকাশ নেই। তবে ৩২ শতাংশ এ বিষয়ে কোনো মতামত দেননি।

২৮ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত পরিচালিত এই জরিপে অংশ নেন এক হাজার মার্কিন নাগরিক।

জরিপটি পরিচালনা করে গবেষণা প্রতিষ্ঠান ইউগভ। এতে প্রবীণদের তুলনায় তরুণদের মধ্যে ঘটনাটিকে ‘সাজানো নাটক’ হিসেবে দেখার প্রবণতা বেশি।

 

দ্য ওয়াশিংটন পোস্ট বলছে, জরিপ অনুযায়ী, ডেমোক্রেটিক পার্টির সমর্থকদের প্রতি তিনজনের একজন বিশ্বাস করেন যে ট্রাম্পের ওপর হামলার ঘটনাটি পরিকল্পিত নাটক হতে পারে। অন্যদিকে রিপাবলিকান সমর্থকদের প্রতি আটজনের মধ্যে একজন একই মত প্রকাশ করেছেন।

 

জরিপের ফলাফল নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে নিউজগার্ডের সম্পাদক সোফিয়া রুবিনসন বলেন, বিষয়টি অত্যন্ত বিস্ময়কর। তবে এই ফলাফলগুলো সরকারের পাশাপাশি সংবাদ মাধ্যমের প্রতি আমেরিকানদের বিদ্যমান ব্যাপক সংশয়কেই জোরালোভাবে তুলে ধরেছে। 

তিনি বলেন, রাজনৈতিক মতাদর্শের যে প্রান্তেরই মানুষ হোক না কেন, ক্রমেই তারা বর্তমান প্রশাসন এবং সংবাদমাধ্যম-উভয়ের প্রতিই আস্থাহীন হয়ে পড়ছেন; অথচ অনলাইনে দেখা যাচাইহীন তথ্যের ওপর বিশ্বাস স্থাপন করতে তারা বিন্দুমাত্র দ্বিধা করছেন না।

অন্যদিকে হোয়াইট হাউজের মুখপাত্র ডেভিস ইঙ্গল এক বিবৃতিতে বলেন, যদি কেউ মনে করেন প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই নিজের ওপর হত্যাচেষ্টার নাটক সাজিয়েছেন, তাহলে তাকে নির্বোধ ছাড়া আর কিছু বলা যায় না।

প্রসঙ্গত, গত ২৫ এপ্রিল ওয়াশিংটনের ওয়াশিংটন হিল্টন হোটেলে অনুষ্ঠিত হোয়াইট হাউজ করেসপন্ডেন্টদের ডিনার পার্টিতে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প।

প্রথম মেয়াদে তিনি কখনো এ অনুষ্ঠানে যোগ দেননি। এটি ছিল তার প্রথম অংশগ্রহণ। 

 

ঘটনার পরপরই সন্দেহভাজন হামলাকারী কোলে টমাস অ্যালেনকে গ্রেপ্তার করা হয়। গত সপ্তাহে তার বিরুদ্ধে প্রেসিডেন্টকে হত্যার ষড়যন্ত্রসহ চারটি গুরুতর অভিযোগ আনা হয়েছে।