NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ২৪, ২০২৬ | ৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর অস্বস্তিকর প্রশ্নে সাংবাদিকের ওপর ক্ষেপলেন ট্রাম্প কিয়েভের ওপর রুশ ক্ষেপণাস্ত্র বর্ষণে বাড়ছে হতাহত, পরিস্থিতি থমথমে যুক্তরাজ্যে ধাওয়া দিতে গিয়ে দুর্ঘটনা, ২ পুলিশ কর্মকর্তাসহ নিহত ৭ গুলিতে প্রাণ হারালেন বিশ্বচ্যাম্পিয়ন বক্সার তেতে পরীমনির গাড়ি বিতর্ক ‘মাসরুর’ আসলে মাসরুর আরেফিন নন বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত নীতি বাতিল ইরান যুদ্ধের প্রভাবে এশিয়া থেকে সামরিক সম্পদ সরাচ্ছে যুক্তরাষ্ট্র, উদ্বিগ্ন মিত্ররা ট্রাম্প–কিম বৈঠকের ইঙ্গিত, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র হামলা
Logo
logo

রোমারিওর চোখে সেরা চার ফুটবলার, জায়গা হয়নি রোনালদো-জিদানের


খবর   প্রকাশিত:  ১৩ মে, ২০২৬, ০৯:০৫ এএম

রোমারিওর চোখে সেরা চার ফুটবলার, জায়গা হয়নি রোনালদো-জিদানের

ফুটবল ইতিহাসে নিজের অবস্থান নিয়ে বরাবরই আত্মবিশ্বাসী রোমারিও। এবার সেই আত্মবিশ্বাসই যেন আরো একবার ঝড় তুলল ফুটবল অঙ্গনে।

ব্রাজিলের বিশ্বকাপজয়ী এই কিংবদন্তি জানিয়েছেন, তার চেয়ে ভালো ফুটবল খেলেছেন মাত্র চারজন।

 

এক সাক্ষাৎকারে রোমারিও বলেন, ‘আমার চেয়ে ভালো ফুটবল খেলেছে শুধু চারজন—পেলে, দিয়েগো ম্যারাডোনা, লিওনেল মেসি এবং গ্যারিঞ্চা।’

এই বক্তব্যের মাধ্যমে নিজের অবস্থানকে ফুটবল ইতিহাসের সেরাদের কাতারেই রাখলেন তিনি। একই সঙ্গে তার তালিকার বাইরে থেকে গেলেন ক্রিস্তিয়ানো রোনালদো, জিনেদিন জিদান, রোনালদিনিয়ো কিংবা রোনালদো নাজারিওর মতো মহাতারকারা।

 

১৯৯৪ বিশ্বকাপে ব্রাজিলকে শিরোপা জেতানো রোমারিওকে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ফিনিশার হিসেবে ধরা হয়। তার ক্ষিপ্রতা, গোল করার অসাধারণ ক্ষমতা ও বক্সের ভেতরের ঠান্ডা মাথার জন্য আলাদা খ্যাতি ছিল।

ক্যারিয়ারে তিনি বার্সেলেনা, পিএসভি আইন্দহোভেন ও ভাস্কো ডা গামার মতো ক্লাবে খেলেছেন। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে এক হাজারের বেশি গোল করার দাবিও রয়েছে তার।

১৯৯৪ সালে জিতেছিলেন ব্যালন ডি’অরও।